অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়েছে বার্ষিক অমরনাথ যাত্রা। নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে গোটা জম্মু-কাশ্মীরকে। গুহার মধ্যে বফরের শিবলঙ্গ দর্শনের জন্য ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা। এর মধ্যেই ঘটেছে ভয়াবহ ঘটনা। অমরনাথ যাত্রার জন্য বালতাল বেস ক্যাম্পের দিকে যাওয়ার সময় তীর্থযাত্রী বোঝাই একটি বাস সোনমার্গ হাইওয়ের কাছে একটি খাদে উল্টে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে ৫০ জন যাত্রী ছিলেন। বাস উল্টে ৩০ জন যাত্রী আহত হন। ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ, নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।

উদ্ধারকারী দল জানিয়েছে, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, সোনমার্গ হাইওয়ের ওপর গান্ডের হরিণিওয়ান এলাকার এস-টার্নে তীর্থযাত্রীবাহী বাসটি দুর্ঘটনার শিকার হয়। বাসটি অমরনাথ যাত্রার জন্য তীর্থযাত্রীদের বালতাল বেস ক্যাম্পের দিকে নিয়ে যাচ্ছিল।  বাসটি রাস্তার পাশের ঢাল বেয়ে গড়িয়ে গিয়ে প্রায় ২০-২৫ মিটার নীচে একটি বাড়ির ছাদের ধারে গিয়ে আটকে যায়। এই দুর্ঘটনায় ৩০ জন যাত্রী সামান্য আহত হন। আহতদের  কাঙ্গান হাসপাতালে ভর্তি করা হয়। স্বস্তির খবর এটাই দুর্ঘটনায় কারও মৃত্যু হয়নি।   

আরও পড়ুন: শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

দুর্ঘটনার পরেই এসএইচও রইস আহমেদের নেতৃত্বে গান্ড পুলিশ, আইটিবিপি, সিআরপিএফ ১১৮ ব্যাটালিয়ন, ২ আসাম রাইফেলস, ২১ আরআর, যাত্রা পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা একটি উদ্ধার ও ত্রাণ অভিযান শুরু করে। সকল নিরাপত্তা সংস্থার তৎপরতার কারণে একটি বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব  হয়েছে। 

 

প্রতি সপ্তাহে অডিট বাধ্যতামূলক সরকারি হাসপাতালে, কড়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের

শ্রীলঙ্কা টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন এই ক্রিকেটার

সাতসকালে নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে বাজি বিস্ফোরণ, আতঙ্কে কাঁপল গোটা এলাকা

অমরনাথ যাত্রায় দুর্ঘটনা, খাদে বাস উল্টে আহত ৩০ পুণ্যার্থী

‘সেই চিকিৎসকদের সতর্ক থাকতে হবে…’, অভিষেকের বিদেশযাত্রা নিয়ে কড়া বার্তা দিলীপের

গ্রামে ঢুকে একের পর এক বাড়িতে আগুন, তারপর নির্বিচারে গুলি! শিশুসহ নিহত ৩০

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক, প্রকাশ্যে এল Oppo A7 Pro Max-এর প্রথম ঝলক

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের