‘ইমরান খানকে নিয়েই ফিরব’ পাক সরকারকে হুঁশিয়ারি দিলেন বুশরা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : প্রাক্তন প্রধানমন্ত্রী ও পিটিআই এর প্রতিষ্ঠাতা কারাবন্দী ইমরান খানের ডাকা বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান। ইসলামাবাদের দিকে দলটির নেতা-কর্মীদের মিছিল এগিয়ে চলেছে। মিছিলে অংশ নিয়েছেন ইমরানের স্ত্রী বুশরা বিবিও।

ইমরানকে মুক্ত করা নিয়ে তিনি জানান, ‘খানকে ফিরিয়ে নিয়ে যেতে আমরা এখানে এসেছি। ইমরান খানকে নিয়েই ফিরব।’ সঙ্গে সঙ্গে ওঠে স্লোগান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইসলামাবাদে বিক্ষোভ-সমাবেশে যোগ দিতে গাড়িবহর নিয়ে ছুটতে দেখা যায় কর্মী-সমর্থকদের।ইসলামাবাদের ডি চক এলাকায় সোমবার(২৫ নভেম্বর)সমবেত হওয়ার ঘোষণা করেছেন পিটিআইয়ের নেতা-কর্মীরা।

নির্বাচনে গণরায় চুরি, বেআইনি গ্রেপ্তার ও সংবিধানের ২৬তম সংশোধনীর প্রতিবাদে ১৩ নভেম্বর এই বিক্ষোভের ডাক দিয়েছিলেন ইমরান খান। এই বিক্ষোভকে ‘চূড়ান্ত ডাক’ বলে অভিহিত করেছেন তিনি।খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী ও পিটিআই নেতা আলী আমিন গান্দাপুরের সঙ্গে গাড়িতে চেপে আসেন বুশরা বিবি। অ্যাটকোর পার্শ্ববর্তী ঘাজি সেতুর কাছে পৌঁছালে নিজের গাড়িতে বসেই সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন বুশরা। এইসময় তিনি ইমরান খানকে নিয়ে এই মন্তব্য করেন।

উল্লেখ্য, সদ্যই তোশাখানার নতুন মামলায় জামিন পেয়েছেন ইমরান খান। ইসলামাবাদ হাইকোর্ট আইএইচসি তাঁর জামিন আবেদন মঞ্জুর করেছেন। তবে এখনই কারাগার থেকে মুক্তি মিলছে না ইমরান খানের। গত বছর ৯ থেকে ১২ মে পাকিস্তানজুড়ে পিটিআইয়ের কর্মী-সমর্থকদের দাঙ্গায় উসকানি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে বিভিন্ন আদালতে বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক