রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

তাঁরা হলেন মার্কিন বিজ্ঞানী ক্যারোলিন আর বেরতোজি ও বেরি শার্পলেস এবং ডেনমার্কের মর্তেন মেলদাল।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ক্লিক রসায়ন এবং বায়োর্থোগোনাল রসায়নে অগ্রগতির জন্য চলতি বছরে রসায়নে নোবেল পুরস্কার (Nobel Prize in Chemistry) জিতলেন তিন বিজ্ঞানী। তাঁরা হলেন মার্কিন বিজ্ঞানী ক্যারোলিন আর বেরতোজি (Carolyn Bertozzi) ও বেরি শার্পলেস (Barry Sharpless) এবং ডেনমার্কের মর্তেন মেলদাল (Morten Meldal)। আজ বুধবার বিকেলে  রয়্যাল সুইডিশ আকাদেমির (Royal Swedish Academy of Sciences) পক্ষ থেকে নোবেল বিজয়ী হিসেবে তাঁদের নাম ঘোষণা  করা হয়। ক্লিক রসায়ন সংক্রান্ত তাঁদের গবেষণা আগামী দিনে ওষুধ শিল্পকে নতুন মাত্রা দিতে পারে বলে মনে করছেন নোবেল কমিটির সদস্যরা। গত বছর অপ্রতিসম অর্গানোক্যাটালাইসিস বা জৈব-অনুঘটন বিক্রিয়া আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেয়েছিলেন বেঞ্জামিন লিস্ট ও ডেভিড ডব্লিউ সি ম্যাকমিলান। তাঁদের ওই আবিষ্কার ওষুধ গবেষণায় বড় প্রভাব ফেলেছে এবং রাসায়নিক প্রক্রিয়া বা উৎপাদন-পদ্ধতিকে আরও পরিবেশবান্ধব বা সবুজ করেছে।

নোবেল কমিটি সূত্রে জানানো হয়েছে, চলতি বছর নোবেল জয়ী মার্কিন বিজ্ঞানী শার্পলেস ২০০১ সালে রসায়নে নোবেল পেয়েছিলেন। তিনি নোবেলের ইতিহাসে দ্বিতীয় বিজ্ঞানী হিসাবে দু’বার রসায়নে এই সম্মাননা পেলেন। ১৯০১ থেকে শুরু করে আজ পর্যন্ত নোবেল পুরস্কারের ইতিহাসে রসায়নে এই নিয়ে মোট ১১৬ জন রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন ৭ জন মহিলা বিজ্ঞানী।

গত ৩ অক্টোবর থেকে চলতি বছরের নোবেল জয়ীদের নাম ঘোষণা করা শুরু করা হয়েছে। এ বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন সুইডেনের জিনতত্ত্ববিদ সাভান্তে পাবো। মঙ্গলবার পদার্থবিদ্যায় নোবেল জিতেছিলেন ফরাসি পদার্থবিজ্ঞানী অ্যালাইন অ্যাসপেক্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের জন এফ ক্লজার ও অস্ট্রিয়ার অ্যান্টন জেলিনগার।

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!