নর্থ ক্যারোলিনাতে ঝগড়া চলাকালীন চলল গুলি, নিহত ২, আহত বহু

Share:

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: নিজেদের মধ্যে ঝগড়া চলাকালীন চরম অশান্তি। শেষে গোলাগুলি ও হামলার জেরে আমেরিকার নর্থ ক্যারোলিনাতে মৃত্যু হল দু’জনের। আহত বহু। আজ, সোমবার সকালে (স্থানীয় সময়) নর্থ ক্যারোলিনার উইনস্টন-সালেম পার্কে ঘটেছে ঘটনাটি। নিহতের সঙ্গে আরও বাড়তে পারে বলে জানাচ্ছে মার্কিন পুলিশ। জখমদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।

নর্থ ক্যারোলিনার ডিস্ট্রিক্ট পুলিশ সূত্রে খবর, উইনস্টন-সালেমের লেইনবাচ পার্ক এলাকায় এদিন সকালে যুবকদের দুটি গ্রুপের মধ্যে তুমুল অশান্তি হয়। তাদের পূর্ব পরিকল্পনাই ছিল এমন কোনও অশান্তি করবে। সেই কারেণই ওই পার্কে জোড়ো হয়েছিল সকলে মিলে। সেখানেই প্রথমে বচসা সেখান থেকে হাতাহাতি ও পরে একে ওপরের দিকে বন্দুক তাক করে গুলি চালায় ওই যুবকরা। যাতেই গুলিবিদ্ধ হয়ে মৃত্য়ু হয়েছে দু’জনের। জখম বহু। পুলিশ জানিয়েছে, ওই পার্কের কাছেই একটি স্কুল ছিল। শুটআউটের পর সেটি বন্ধ করে দেওয়া হয় সাময়িকের জন্য। পরে খুলে দেওয়া হয়। ঠিক কী কারণে এই অশান্তি? সেই বিষয়ে তদন্ত শুরু করেছে মার্কিন পুলিশ।

আরও পডুন: উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

কয়েকজন অভিযুক্ত ও আহতদের চিহ্নিত করেছে পুলিশ। অশান্তিতে জড়িয়ে পড়া যুবকদের মধ্যে অনেকেই নাবালক বলে সূত্র মারফত জানা গিয়েছে।

আজব পেশা, পিঠ চুলকে মাসে ১৮ লক্ষ টাকা আয় চিনের যুবকের

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

অন্নপূর্ণার টাকায় জন্মাষ্টমীর তালবড়া-নাড়ু, শান্তিপুরে প্রবীণদের জন্য অভিনব উদ্যোগ দুই বান্ধবীর

দুর্গাপুজোর দখল নিয়ে তৃণমূল-বিজেপির সংঘর্ষ, আহত একাধিক, উত্তাল ডোমজুড়

অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস দ্রুত খালি করার নির্দেশ দমকলের

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর

‘এক সপ্তাহ কথা না বলার অপরাধ’! রাগে প্রেমিকের বাড়িতে পেট্রল বোমা ছুড়লেন প্রেমিক

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে