ওমিক্রনের ওপর খুব একটা প্রভাব পড়ছে না ভ্যাকসিনের, রিপোর্টে জানাল হু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টিকার ওপর নির্ভর করে এবং করোনা টিকার গ্রহণযোগ্যতা বাড়িয়ে যখন গোটা বিশ্ব একটু একটু করে করোনা মহামারিকে হারিয়ে ফের স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছিল ঠিক তখনই সাক্ষাৎ যমদূতের রুপে হাজির হয়েছে করোনার নতুন স্ট্রেন ওমিক্রন। মাস খানেক আগেই সুদূর দক্ষিণ আফ্রিকায় করোনার এই নতুন প্রজাতির জন্ম হলেও ইতিমধ্যেই বিশ্বের অধিকাংশ দেশেই হানা দিয়েছে এই ভাইরাস। এর আগেই বিশেষজ্ঞ মহল দাবি করেছিলেন, করোনার অন্যান্য স্ট্রেনের থেকে অনেক বেশী সংক্রামক ওমিক্রন। সোমবার বিশেষজ্ঞদের এই দাবিতেই শিলমোহর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা হু। সেই সঙ্গে আরও জানানো হল যে, ওমিক্রনের ওপর ভ্যাকসিনের কার্যকারিতা উল্লেখযোগ্য হারে কম। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা হু বিশেষজ্ঞদের দাবি, করোনার ডেল্টা স্ট্রেনের  থেকে অনেক বেশী সংক্রামক হল এই ওমিক্রন। আর তাই ধরা পড়ার মাত্র কয়েকদিনের মধ্যে দক্ষিণ আফ্রিকা থেকে ইতিমধ্যেই ওমিক্রন বিশ্বের মোট ৬৩টি দেশে ছড়িয়ে পড়েছে। পাশাপাশি ওমিক্রনের আঁতুড়ঘর দক্ষিণ আফ্রিকা এবং সেই সঙ্গে ব্রিটেনেও প্রায় রোজই দ্বিগুণ হচ্ছে আক্রান্তের সংখ্যা। অন্যদিকে যারা আক্রান্ত হচ্ছেন তাঁদের মধ্যে অধিকাংশই করোনা টিকার দুটি ডোজই নিয়েছেন। 

এরপরেই হু-এর তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, যেহেতু ওমিক্রন অনেক বেশী মাত্রায় সংক্রামক তাই সেক্ষেত্রে গোষ্ঠী সংক্রমণের সম্ভাবনা অনেকটাই বেশী। সেই সঙ্গে ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, যেহেতু ব্রিটেনে ইতিমধ্যেই মারাত্মক হারে ছড়াতে শুরু করেছে করোনার এই স্ট্রেন তাই খুব শীঘ্রই ব্রিটেনের প্রায় কয়েক লক্ষ মানুষ ফের করোনায় আক্রান্ত হতে পারেন। 

 তবে বিজ্ঞানীদের একাংশের দাবি, ওমিক্রনের হাত ধরেই করোনা অতিমারীর বিদায় ঘণ্টা বাজতে চলেছে। ওমিক্রনের উপসর্গ নিয়েও ‘হু’ পুরনো কথাই ফের একবার মনে করিয়ে দিয়েছে। জানিয়েছে, ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে খুব একটা মারাত্মক উপসর্গ দেখা যায়নি। এখনও পর্যন্ত যারাই এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাঁরা হয় উপসর্গহীন, নয়তো তাঁদের মধ্যে উপসর্গ খুবই কম। সেক্ষেত্রে করোনার এই নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃতের সংখ্যার ওপর খুব একটা প্রভাব ফেলবে না ওমিক্রন, এমনটাই আশা বিশেষজ্ঞ মহলের।  

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর