প্যারিসে পর্যটকদের ওপর হামলা, ছুরির কোপে নিহত ১

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপ বা আমেরিকার দেশগুলিতে গণ হত্যা রোজকার ব্যাপার। শনিবার (২ ডিসেম্বর) রাতে আইফেল টাওয়ার থেকে ১৫ মিনিটের দূরত্বে কাই দ্য গ্রেনেলা নামক স্থানে একটি হামলার ঘটনা ঘটে। এক ব্যক্তি ছুরি ও হাতুড়ি নিয়ে পর্যটকদের ওপর হামলা চালায়। হামলায় নিহত হয়েছেন এক জার্মানির নাগরিক।

প্যারিসের কেন্দ্রবিন্দুতে এই হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ এবং নিকটবর্তী বির-হাকেইম মেট্রো স্টেশনে অভিযান চালায়।

এই ঘটনার প্রতিক্রিয়ায় ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেছেন, হামলার ঘটনা ঘটে সন্ধ্যা ৭টার দিকে। এক ব্যক্তি একাধিক ছুরি নিয়ে হামলা চালিয়ে এক জার্মান পর্যটককে হত্যা করেছেন। তিনি আরও দাবি করেছেন, হামলাকারী ব্যক্তি এক ধর্মীয় স্লোগান দিয়ে হামলা চালান। এরপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলাকারীকে তাড়া করে এবং হামলাকারীদের গ্রেফতার করে।

হামলাকারীর ২৫ বছর বয়সি এক ফরাসি নাগরিক বলে জানা গেছে। জানা গিয়েছে, ওই ব্যক্তি এর আগে ২০১৬ সালে অপর একটি হামলায় পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে চার বছরের জন্য়ে কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। এরপরে মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি।

ফরাসি প্রধানমন্ত্রী এলিসাবেথ বর্ন এক্স পোস্টে বলেন, সন্ত্রাসবাদকে একদম ছাড় দেয়া হবে না, একদমই না। নিহতের পরিবার ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি আরও জানান, হামলাকারী পুলিশকে বলেছেন, তিনি প্যালেস্তাইন-ইজরায়েলি হত্যা যজ্ঞে ক্ষুব্ধ ছিলেন। ফিলিস্তিনে বহু মানুষ মারা যাচ্ছে। তাই তিনি এই কাজ করেছিলেন।

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

১৪৯৯ টাকার রিচার্জে ৩০০ দিন ভ্যালিডিটি! BSNL-এর প্ল্যানে আর কী কী সুবিধা মিলবে?

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের

২০০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় নোরা ফতেহিকে তলব দিল্লির আদালতের

আলুর বিকল্প চাষ করতে কৃষকদের পরামর্শ কৃষিমন্ত্রীর

গ্রামবাংলার উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনা রাজ্যের, জানালেন মন্ত্রী দিলীপ ঘোষ

ছুরি নয়, তরোয়াল দিয়ে কেক কেটে জন্মদিন পালন, পুলিশের নজরে পড়তেই গ্রেফতার ৮

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

শ্রেয়সদের জয়রথ থামিয়ে দিল নিউজিল্যান্ড, ৮৭ রানে জয়ী স্যান্টনাররা

ছোটদের এশিয়া কাপে ভারতীয় দলে জায়গা পেলেন দ্রাবিড়-শেহবাগ পুত্র

পুলিশের তাড়া খেয়ে নদে ঝাঁপ দিয়েছিলেন হাসিনার পালানোর ভিডিয়ো রেকর্ড করা তাহসিফ

সন্দীপের পর এবার আরও এক! আরজি কর দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন সুমন হাজরার