যুদ্ধ-হিংসার জের, বিশ্বজুড়ে ভিটেহারা সাড়ে ১১ কোটি মানুষ

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনৈতিক অশান্তি, যুদ্ধ আর হিংসার জেরে বিশ্বজুড়ে প্রায় সাড়ে ১১ কোটি মানুষ বাস্তুচ্যূত হয়েছেন। অর্থা‍ৎ নিজস্ব ভিটেমাটি হারিয়ে উদ্বাস্তুর তালিকায় নাম লিখিয়েছেন। গত বছরের তুলনায় চলতি বছর বাস্তুচ্যুত হওয়া মানুষের সংখ্যা ৫৬ লাখ বেশি বলেও জানিয়েছে জাতিসংঘের শরণার্থী-বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

১৯৭৫ সাল থেকেই বাস্তুচ্যূত মানুষের তথ্য রাখতে শুরু করেছে জাতিসংঘের শরণার্থী-বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। বুধবার সংস্থার পক্ষ থেকে এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের প্রথমার্ধে বাস্তুচ্যূতির প্রধান কারণ ছিল ইউক্রেন, সুদান, মায়ানমার  ও কঙ্গোতে সঙ্ঘাত, আফগানিস্তানে মানবিক সঙ্কট ও  সোমালিয়ায় প্রাকৃতিক দুর্যোগ এবং অস্থিতিশীলতা।  বাস্তুচ্যূত মানুষের সংখ্যার দিক থেকে শীর্ষে সিরিয়া। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশটির ৬৫ লাখ নাগরিক বিশ্বের ১৩০টি দেশে ছড়িয়ে রয়েছেন। আরও ৬৭ লাখ ভিটেমাটি হারিয়ে স্রোতের শ্যাওলার মতো ভেসে বেড়াচ্ছেন।  রাশিয়ার সঙ্গে যুদ্ধে ভিটে হারিয়েছেন এক কোটির বেশি ইউক্রেনীয়। সুদানে সেনা বনাম আধা সেনার সঙ্ঘাতে ঘরবাড়ি হারিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন অন্তত ৩০ লক্ষ।আর গত ৭ অক্টোবর থেকে ইজরায়েলি হামলায়  গাজা উপত্যকার অন্তত ১৪ লাখ ফিলিস্তিনি তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। 

বিশ্বজুড়ে রাজনৈতিক হানাহানি, যুদ্ধের জেরে ভিটেমাটি হারানো অসহায় মানুষগুলির জন্য কোনও দেশই মানবিকতাটুকু দেখাচ্ছে না বলেও অভিযোগ করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি। তাঁর কথায়, ‘বাস্তুচ্যুত মানুষের দুর্দশা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতা সত্যিই দুঃখজনক।’  

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!