রক্তস্নাত উত্তর নাইজেরিয়া! গ্রামে ঢুকে নির্বিচারে গুলি বন্দুকধারীদের, নিহত ৩০

রবিবার (৪ জানুয়ারী) সন্ধ্যায় নাইজেরিয়ার নাইজার রাজ্যের কাসুওয়ান-দাজি গ্রামে বন্দুকধারীদের অতর্কিত হামলায় কমপক্ষে ৩০ জন গ্রামবাসী নিহত হয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা নাইজেরিয়ায়। রবিবার (৪ জানুয়ারী) সন্ধ্যায় নাইজেরিয়ার নাইজার রাজ্যের কাসুওয়ান-দাজি গ্রামে বন্দুকধারীদের অতর্কিত হামলায় কমপক্ষে ৩০ জন গ্রামবাসী নিহত হয়েছেন। বন্দুকধারীরা এলোপাথাড়ি গুলি চালিয়ে ৩০ জন গ্রামবাসীকে নৃশংসভাবে হত্যা করেছে। এবং আরও কয়েকজনকে অপহরণ করেছে বলে জানা গিয়েছে। দেশটির সংঘাতপূর্ণ উত্তরাঞ্চলে সহিংসতা চলাকালীন এই ঘটনাটি ঘটেছে বলে পুলিশ নিশ্চিত করেছে। যদিও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। কিছু ব্যক্তি এখনও নিখোঁজ রয়েছেন।

সূত্রের খবর, হামলাকারী রা বোরগু স্থানীয় সরকার এলাকার গ্রামে ঢুকে গ্রামবাসীদের উপর এলোপাথাড়ি গুলি চালায়। এরপর বেশ কয়েকটি বাড়িঘর এবং স্থানীয় বাজারে আগুন ধরিয়ে দেয়। নাইজার রাজ্য পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন জানিয়েছেন, ‘মৃতের সংখ্যা ৩৭ জন ছাড়াতে পারে, কারণ আরও মৃতদেহ এখনও পাওয়া যায়নি। বন্দুকধারীরা এলাকায় লুকিয়ে ছিল। কাসুওয়ান-দাজি গ্রামে বন্দুকধারীদের হামলায় ৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। তার মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। বন্দুকধারীরা প্রাণঘাতী অভিযান শুরু করার আগে প্রায় এক সপ্তাহ ধরে গ্রামগুলির উপর নজর রাখছিল।’ এদিন প্রায় তিন ঘন্টা ধরে হামলা চালায় বন্দুকধারীরা।

যার ফলে বেঁচে যাওয়া ব্যক্তিরাও মৃতদেহ উদ্ধার করতে যেতে ভয় পেয়েছিলেন। তবে নাইজেরিয়ায় এই ঘটনা নতুন নয়। নাইজেরিয়ার গ্যাংগুলি প্রায়শই নিরাপত্তাহীন গ্রামগুলিকে লক্ষ্য করে। এবং এলাকায় ঢুকে হামলা চালায়। গ্যাংগুলি প্রায়শই ন্যাশনাল পার্ক ফরেস্টের মতো বিশাল, পরিত্যক্ত বনে লুকিয়ে থাকে। সুযোগ বুঝে বের হয়। এই অঞ্চলটি অপরাধীদের জন্য একটি আস্তানায় পরিণত হয়েছে। এর আগে নভেম্বরে একটি ক্যাথলিক স্কুল থেকে ৩০০ জনেরও বেশি স্কুলছাত্র এবং শিক্ষককে অপহরণ করা হয়েছিল।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে