নিলামে বিশ্বের সবচেয়ে দামি লাইসেন্স প্লেটের দর উঠল ১২২ কোটি টাকা

লাইসেন্স প্লেটটি নিলামে তোলে এমিরেটস অকশন এলএলসি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১২২ কোটি টাকায় বিক্রি হল বিশ্বের সবচেয়ে দামি লাইসেন্স প্লেট। শনিবার ‘পি ৭’ লাইসেন্স প্লেটটির নিলাম হয়। সেখানে প্লেটটির দাম ওঠে প্রায় ১২২ কোটি টাকা। লাইসেন্স প্লেটটি নিলামে তোলে এমিরেটস অকশন এলএলসি। শেষপর্যন্ত এটি সাড়ে পাঁচ কোটি দিরহামের বিনিময়ে কিনে নেন অজ্ঞাত এক ব্যক্তি, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১২২.৬ কোটি টাকা।

নিলামে পাওয়া এই বিপুল পরিমাণ অর্থ দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদের বৈশ্বিক খাদ্য সহায়তা কর্মসূচি ‘ওয়ান বিলিয়ন মিলস এনডোমেন্ট’-এ দান করা হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। এমিরেটস অকশন কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিরল ‘পি ৭’ লাইসেন্স প্লেট হঠাৎ দেখলে মনে হবে, সেখানে কেবল সাত সংখ্যাটিই লেখা। কারণ পি বর্ণটি কিছুটা দূরে লেখা থাকবে।

প্রায় ১৫ বছর আগে ২০০৮ সালে আবুধাবিতে ‘১’ নম্বরধারী লাইসেন্স প্লেটের জন্য ৫ কোটি ২২ লাখ দিরহাম খরচ করেছিলেন স্থানীয় ব্যবসায়ী সাইদ আব্দুল গাফফার খৌরি। শনিবারের নিলাম সেই রেকর্ড ভেঙে দিয়েছে। তবে নতুন রেকর্ডধারীর নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।প্রসঙ্গত শুধু আরব আমিরাতে নয়, বিপুল টাকায় বিক্রি হওয়ার রেকর্ড রয়েছে বিরল লাইসেন্স প্লেটগুলো। এর আগে হংকংয়ে ‘আর’ লেখা একটি নম্বর প্লেট নিলাম হয়েছিল। সেটি ৩২ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছিল।

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা

মাংসের জন্য চুরি ৪০০-র বেশি বিড়াল! কোথায় ঘটল এমন ঘটনা?

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

‘বিচাই চাই’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি AICWA-এর

‘ডিম থেরাপি’তে কড়া নজর আদালতের, ছুড়লেই হতে পারে বড় বিপদ…

ব্যাগের জন্য ৬ টাকা নিতে গিয়ে ১০ হাজার টাকার মাশুল গুনল বাটা

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের