জুন্টা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ, মায়ানমারের জনপ্রিয় মডেলের ৩ বছরের জেল

দেশের অন্যতম জনপ্রিয় মডেলের শাস্তির বিরুদ্ধে সরব হয়েছেন তাঁর কয়েক লক্ষ ভক্ত।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অপরাধ একটাই। গণতন্ত্রের দাবিতে সামরিক জুন্টা সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন। আর তাতেই রাজরোষ নেমে এল মায়ানমারের জনপ্রিয় মডেল অভিনেতা পেইং তাখোনের উপরে। জুন্টা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর অপরাধে তাঁকে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। দেশের অন্যতম জনপ্রিয় মডেলের শাস্তির বিরুদ্ধে সরব হয়েছেন তাঁর কয়েক লক্ষ ভক্ত।

গত ১ ফেব্রুয়ারি সংসদ অধিবেশন শুরুর মুখে আন সাং সু চি সরকারের বিরুদ্ধে আচমকাই অভ্যুত্থান করে মায়ানমারের সেনাবাহিনী। সেই সঙ্গে দেশের স্টেট কাউন্সিলর সু চি সহ প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার একাধিক সদস্যকে গ্রেফতার করা হয়। দেশে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠেন মায়ানমারের গণতন্ত্রকামী সাধারণ মানুষ। গত ১১ মাস ধরে দেশজুড়ে লাগাতার বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমাতে চেষ্টার কসুর রাখছে না সেনাবাহিনী। এমনকী গণহত্যার পথেও হেঁটেছে মায়ানমারের সামরিক শাসকরা। এখনও পর্যন্ত মায়ানমারের সেনা ও পুলিশেরর গুলিতে  দু’হাজারের মতো বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, দেশে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে রাজপথে নেমেছিলেন মায়ানমারের জনপ্রিয় অভিনেতা তথা মডেল পেইং তাখোন। গণতন্ত্র বাঁচাতে সাধারণ মানুষকে সব ভয়ভীতি উপেক্ষা করে রাজপথে নেমে আসার অনুরোধ জানিয়েছিলেন। জুন্টা সরকার বিরোধী বিক্ষোভ দেখানোর অপরাধে গত এপ্রিল মাসে বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাঁকে। বন্ধ করে দেওয়া হয় ফেসবুক ও ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামে তাখোনের ১০ লাখেরও বেশি অনুসারী রয়েছেন।

বিচার চলাকালীন তাখোনের আইনজীবী আদালতে জানান, ‘গ্রেফতারের পরে শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে দেশের জনপ্রিয় মডেল তথা অভিনেতা হতাশা এবং একাধিক জটিলতায় ভুগছেন।’ কিন্তু সেই আর্জিতে কোনও লাভ হয়নি। উল্টে তিন বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার বিষয়ে ভাবনাচিন্তা চলছে বলে তাখোনের বোন জানিয়েছেন।

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর