পাকিস্তানে নির্বাচন বাতিল চেয়ে সুপ্রিম কোর্টে মামলা, সোমে শুনানি

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনায় জালিয়াতির অভিযোগ উঠেছে পাকিস্তান নির্বাচন কমিশনের বিরুদ্ধে। সেনার নির্দেশে    প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থিত প্রার্থীদের ফলাফল উল্টে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এবার গোটা নির্বাচনী প্রক্রিয়া বাতিল চেয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। প্রধান বিচারপতি কাজী ফয়েজ ঈশার নেতৃত্বাধীন বেঞ্চে আগামী সোমবার মামলার শুনানি হবে।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ যাতে ক্ষমতায় না ফিরতে পারে তার জন্য নখদাঁত বের করে ঝাঁপিয়েছিল পাকিস্তান সেনাবাহিনী ও নির্বাচন কমিশন। যদিও কোনও লাভ হয়নি।  যে ২৬৫টি আসনে ভোট হয়েছিল তার মধ্যে ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ সমর্থিত প্রর্থীরা ৯২টি আসনে জয়ী হয়েছিল। নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ (-এন) ৭৫টি এবং বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি ৫৪টি আসনে জয়ী হয়। সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগারে কোনও দলই পৌঁছতে পারেনি। যদিও পাক সেনাপ্রধান আসিম মুনিরের নির্দেশে জোট বেঁধে সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান মুসলিম লীগ (এন) ও পিপিপি।

সদ্য সমাপ্ত নির্বাচনে জালিয়াতি ও কারচুপির অভিযোগ তুলে গোটা ভোটপ্রক্রিয়া বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আলী খান নামে এক নাগরিক। আর্জিতে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন সরকার গঠনের ওপর স্থগিতাদেশ চাওয়ার পাশাপাশি ৩০ দিনের মধ্যে নতুন করে নির্বাচন করানোর নির্দেশ দিতে বলা হয়েছে।

 

যত কাণ্ড নন্দীগ্রামে, উপ নির্বাচনের আগে মমতাপন্থী নেতাদের বাড়িতে হানা পুলিশের

মেলেনি আবাসে ঘর, গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমের মধ্যেই মৃত্য বৃদ্ধের

লাস্যময়ী অভিনেত্রীকে গোপনে বার্তা পাঠান ক্রিকেটাররা, চ্যাট দেখে স্তম্ভিত শেহবাগ

গুয়াহাটিতে পা রাখতেই আরশোলাদের মুখপাত্র আশুতোষকে আটক করে অজ্ঞাতস্থানে নিয়ে গেল পুলিশ

পুরভোটকে মাথায় রেখে বিজেপি বিধায়কদের বাড়তি দায়িত্ব, গুরুত্ব বাড়ল সজলের

রানাঘাটে দোকানে হামলা! শূন্যে গুলি চালিয়ে খুনের হুমকি, উদ্ধার তাজা গুলির খোল

সুগন্ধি চাল নয়, লুচি দিয়েই বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের পায়েস

৫ লক্ষ টাকা তোলা না দেওয়ায় ডাক্তারকে বাসনপত্র দিয়ে বেধড়ক মার, কাঠগড়ায় ‘বিগ বস’ প্রতিযোগী

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত ১৭

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর মৃত্যুকামনা করলেন হুমায়ুন কবীর, নওদার বিধায়কের মন্তব্যে শোরগোল

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৫২ বছরের ঝাড়ুদার, চাঞ্চল্য পুনেতে

ঘরের ভিতর রক্তের হোলি! স্ত্রী ও দুই শিশুসন্তানকে খুনের পর আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের