চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের আফগানিস্তানে হামলা পাকিস্তানি হানাদারদের, শিশু-সহ নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: ফের উত্তপ্ত পাকিস্তান-আফগানিস্তান সম্পর্ক। এবার আফগানিস্তানের খোস্ত প্রদেশে পাকিস্তানের এয়ার স্ট্রাইক। জানা গিয়েছে এই হামলাতেই গুরবুজ জেলার মুঘলগাই এলাকায় ধ্বংস হয়ে গিয়েছে একটি সম্পূর্ণ বাড়ি। হামলায় এখনও পর্যন্ত ৯ শিশু-সহ ১০ জনের মৃত্যু হয়েছে বলেই সূত্রের খবর।

তালিবান প্রশাসনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ মঙ্গলবার হামলার খবর নিশ্চিত করেছেন। জানিয়েছেন খোস্ত প্রদেশের গরবুজ জেলায় মধ্যরাতে এই হামলা চালানো হয়েছে। সোমবার রাতে আফগানিস্তানের খোস্ত প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় ৯ শিশু নিহত হয়েছে বলে দাবি করেছে কাবুল। আফগানিস্তানের তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, পাকিস্তানি বাহিনী গত রাতে খোস্তের গুরবুজ জেলার মুঘলগাই এলাকায় একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে। তিনি বলেছেন, “পাকিস্তানি বাহিনী কুনার এবং পাকটিকা প্রদেশেও হামলা চালিয়েছে, যাতে চার সাধারণ লোক আহত হয়েছে।” এক্স হ্যান্ডেলে একটি পোস্টে তিনি লিখেছেন, “গত রাত, প্রায় ১২ টার দিকে, পাকিস্তানি হানাদার বাহিনী খোস্ত প্রদেশের গেরবাজ জেলার মুঘলগাই এলাকায় কাজী মীরের ছেলে উইলায়াত খানের বাড়িতে বোমা হামলা চালায়, যার ফলে ৯ শিশু (৫ ছেলে এবং ৪ মেয়ে) এবং একজন মহিলা শহিদ হন এবং তার বাড়ি ধ্বংস হয়ে যায়।”

এই ঘটনা যে আফগান-পাক সম্পর্কের নতুন করে অবনতি  ঘটাবে তা আর বলার অপেক্ষা রাখে না। বিগত কয়েকমাস ধরেই প্রতিবেশী দুই দেশ একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। যুদ্ধ বিরতি চুক্তিতে বসলেও সেই আলোচনা ভেস্তে গিয়েছে। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় আলোচনার আয়োজন করা হয়েছিল। দুই দেশের শীর্ষ কর্তাদের বৈঠকের পর ১৯ অক্টোবর এক সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষ থামিয়ে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও তা অমান্য করেছে দুই দেশই। সুযোগ পেলেই একে অপরের উপর হামলা চালাচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

৪৯ দিন বাদে হরমুজ খুলে দিল ইরান, অবরুদ্ধ রাখার ঘোষণা ট্রাম্পের

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮ যাত্রী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

পিছনে থাকা নতুন শত্রুদের সন্ধানে ইজরায়েল, শীর্ষে পাকিস্তান-তুরস্ক

Ai কাড়ছে চাকরি! প্রতিটা মানুষকে ভাতা দেওয়া উচিত সরকারের, দাবি মাস্কের

যুদ্ধজাহাজে খাদ্য সংকট! পেট ভরে খাবার মিলছে না মার্কিন সেনাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ