পাকিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১০

শনিবার ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটেছে পঞ্জাব প্রদেশের কাল্লার কাহারে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ফের ভয়াবহ পথ দুর্ঘটনার বলি হলেন ১০ জন। নিহতদের মধ্যে পাঁচ মহিলা ও তিন শিশু রয়েছে। গুরুতর জখম হয়েছেন ২৫ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রশাসনিক আধিকারিকরা। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে পঞ্জাব প্রদেশের চাকওয়াল জেলার কাল্লার কাহারে।

পুলিশ জানিয়েছে, শনিবার বিকেলে ইসলামাবাদ থেকে লাহোর যাওয়ার পথে চাকওয়াল জেলার কাল্লা কাহারের কাছে যাত্রী বোঝাই একটি বাস আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা পর পর দুটি গাড়িতে ধাক্কা মারে। তার পরে ইসলামাবাদগামী একটি পণ্যবাহী ট্রাকে ধাক্কা মেরে উল্টে যায়। ভয়াবহ দুর্ঘটনায় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান বাসের ১০ যাত্রী। স্থানীয় বাসিন্দারা গুরুতর জখম ২৫ যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার পরেই ছয় লেন বিশিষ্ট জাতীয় সড়কের দুটি লেনে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পুলিশের এক মুখপাত্র জানান, সম্ভবত ব্রেক কাজ না করাতেই নিয়ন্ত্রণ হারিয়েছিল যাত্রী বোঝাই বাসটি।

খারাপ রাস্তা, ট্র্যাফিক আইন মেনে না চলা এবং সচেতনতার অভাবে পঞ্জাব প্রদেশের কাল্লার কাহারে প্রায়শই ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। গত ২০ ফেব্রুয়ারি বিয়ে বাড়ি থেকে ফেরার পথে একটি বাস উল্টে গিয়ে প্রাণ হারিয়েছিলেন ১৪ জন। গুরুতর জখম হয়েছিলেন ৬৫ জন।

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২

রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ