তোশাখানা মামলায় ইমরানের সাজা স্থগিত রাখল ইসলামাবাদ হাইকোর্ট

Share:

 নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: অবশেষে স্বস্তি পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তোশাখানা মামলায় নিম্ন আদালতের দেওয়া সাজা স্থগিত রাখল ইসলামাবাদ হাইকোর্ট। সোমবার ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুখ ও বিচারপতি মিয়ানগুল হাসান অওরঙ্গজেবের ডিভিশন বেঞ্চ ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবির সাজার উপরে স্থগিতাদেশ দিয়েছে। আর উচ্চ আদালতের এই নির্দেশে অনেকটাই স্বস্তি পেলেন পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) প্রধান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালীন বিদেশ থাকা উপহার সরকারি তোশাখানায় জমা না দিয়ে বিক্রি করার অভিযোগ উঠেছিল ইমরান খানের বিরুদ্ধে। ২০২২ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে উ‍ৎখাতের পরেই তাঁর বিরুদ্ধে ওই অভিযোগ তোলে দুর্নীতি দমন সংস্থা। যদিও সরকারি উপহার বিক্রির অভিযোগ অস্বীকার করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। চলতি বছরের ৩১ জানুয়ারি ইসলামাবাদের দুর্নীতি দমন আদালত ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের জেলের সাজা শোনায়। পাশাপাশি ১০ বছর কোনও সরকারি পদে বসারও অযোগ্য ঘোষণা করে। সেই সঙ্গে ৭৮৭ মিলিয়ন পাকিস্তানি রুপি জরিমানা করে।

যদিও ওই রায় নিয়ে গোটা পাকিস্তানজুড়েই সমালোচনার ঝড় বয়ে যায়। পাক সেনাবাহিনীর নির্দেশেই ইমরান খানের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া ওই সাজা ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ করেন প্রাক্তন প্রধানমন্ত্রীর আইনজীবীরা। ইসলামাবাদের দুর্নীতি দমন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। এদিন শুনানি শেষে ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুখ ও বিচারপতি মিয়ানগুল হাসান অওরঙ্গজেবের ডিভিশন বেঞ্চ ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবির সাজার উপরে স্থগিতাদেশ দিয়েছে।

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজির মদন মিত্রর বড় ছেলে

ঘরেই তৈরি করুন মুখে লেগে থাকার মতো মুগ ডালের হালুয়া, রইল রেসিপি

নাইট ডিউটিতে চা পানের নামে ডাক্তারের ঘরে ঢুকে…, পুলিশের জালে ধূর্ত নার্স

‘ভারতকে পাকিস্তান-বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে’, আরশোলাদের তোপ দিলীপের

সিউড়ির বেসরকারি হাসপাতাল নার্সের রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ

জোর ধাক্কা অভিষেকের! সার্বিক রক্ষাকবচের আর্জি খারিজ কলকাতা হাইকোর্টের

একাই বুক চিতিয়ে রুখে দিয়েছিলেন পুলিশের গাড়ি, মুম্বইয়ের বীরাঙ্গনা তরুণীকে চিনে নিন

‘গত কয়েকদিনের আন্দোলন আমার হৃদয় ভেঙে দিয়েছে’, ‘আরশোলা’দের সমর্থন আলিয়ার

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

নিরাপত্তার কারণে আজও বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, আন্দোলন প্রত্যাহার করতে নারাজ CJP

৪,০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে রেল, কবে শুরু আবেদন জমা?

‘ককরোচদের’ সংসদ চলো অভিযানে অশান্তি, এনআইএ তদন্ত চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের

যন্তরমন্তরে ছাত্রীকে যৌন হেনস্থায় অভিযুক্ত অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনারকে দায়িত্ব থেকে অব্যাহতি

২১ জুলাইয়ের সভা ঘিরে কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে FIR, আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ