ভারতের জন্য আকাশসীমা বন্ধের সময়সীমা বৃদ্ধি পাকিস্তানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশ সীমা বন্ধ রাখার মেয়াদ বৃদ্ধি করল পাকিস্তান। অর্থাৎ আরো একমাস শরীফের দেশের আকাশীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি রইল ভারতের জন্য। গত ২০ অগস্ট বুধবার এক বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য প্রদান করা হয়েছে । ২১ অগস্ট বৃহস্পতিবার এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম এই তথ্য প্রকাশ করেছে

নতুন নির্দেশ অনুযায়ী আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের কোন বিমান পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে পারবে না। জানা গিয়েছে ২০ অগস্ট পাকিস্তানের এয়ারপোর্টস অথরিটি এক বিজ্ঞপ্তি জারি করেছিল। তাতে বলা হয়েছিল ভারতীয় কোনও বিমান পাকিস্তানের আকাশপথে প্রবেশ করতে পারবে না। এই নিষেধাজ্ঞা ভারতীয় মালিকানাধীন যে কোনও বিমান বা ভাড়া করা যে কোনও সামরিক বিমানের ক্ষেত্রে প্রযোজ্য হবে ।

পাকিস্তানের আকাশ সীমায় ভারতের বিমান চলাচল বন্ধ হওয়ার নেপথ্যে রয়েছে গত ২২ এপ্রিল ঘটে যাওয়া পহেলগাঁও হত্যাকাণ্ড। ওইদিন কাশ্মীরের পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংস্থা জৈশ-ই- মহম্মদের ছায়া সংগঠন দ্য রেসিস্টেন্স ফ্রন্টের জঙ্গিরা হামলা চালায়। তাতে ২৫ জন হিন্দু পর্যটক সহ একজন মুসলিম পরিচালক নিহত হন। এরপর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে এসে ঠেকে। দুই দেশের মধ্যে যেটুকু উষ্ণতা অবশিষ্ট ছিল সেটুকুও বিনষ্ট হয়। ভারত পাকিস্তানের মধ্যে প্রবল উত্তাপের সৃষ্টি হয়। ২৩ এপ্রিল নিজের দেশের আকাশ সীমা ভারতের জন্য বন্ধ করে দেয় পাকিস্তান। পাল্টা জবাবে ৩০ এপ্রিল ভারতও পাকিস্তানের বিমানের জন্য তাদের আকাশপথ বন্ধ করে। আকাশসীমা বন্ধের সময়ের বৃদ্ধি দুই দেশই ক্রমাগত বাড়াচ্ছে। আপাতত পাকিস্তান ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় বিমান তাদের আকাশে আসা বন্ধ রাখল।

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার