‘আমেরিকা যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, ভারত রাজি হয়নি’ , স্বীকার পাক বিদেশমন্ত্রীর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কাশ্মীর নিয়ে মধ্যস্থতা করার দাবিকে কার্যত খারিজ করে দিয়েছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার। সম্প্রতি তিনি এক স্বীকারোক্তিতে বলেছেন যে ভারত কখনওই কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধ করতে সম্মত হয়নি।পাক বিদেশমন্ত্রী সরাসরি বলেন, যখন ইসলামাবাদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে ট্রাম্পের মধ্যস্থতার দাবি উত্থাপন করেছিল, তখন শীর্ষ আমেরিকান কূটনীতিক স্পষ্ট করে বলে দিয়েছিলেন যে নয়াদিল্লি সর্বদা বলে আসছে যে পাকিস্তানের সঙ্গে যাবতীয় সমস্যা ভীষনভাবে দ্বিপাক্ষিক। তাতে অন্য কোনও দেশের মাথা ঘামানোর প্রয়োজন নেই। 

দার স্পষ্ট বলেন, "তৃতীয় পক্ষের সম্পৃক্ততায় আমাদের আপত্তি নেই, কিন্তু ভারত স্পষ্টভাবে বলে আসছে যে এটি একটি দ্বিপাক্ষিক বিষয়। দ্বিপাক্ষিক বিষয়েও আমাদের আপত্তি নেই। তবে এই বিষয়ে যাবতীয় আলোচনা ব্যাপক পরিসরে হতে হবে - সন্ত্রাসবাদ, বাণিজ্য, অর্থনীতি, জম্মু ও কাশ্মীর, এই সমস্ত বিষয় যা আমরা আগে আলোচনা করেছি।" 

তিনি আরও বলেন, ওয়াশিংটন এর আগে মে মাসে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। বলেছিল যে ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনা একটি নিরপেক্ষ স্থানে অনুষ্ঠিত হবে। কিন্তু ২৫ জুলাই ওয়াশিংটনে রুবিওর সঙ্গে পরবর্তী বৈঠকের সময়, দারকে বলা হয়েছিল যে ভারত এই প্রস্তাবে সম্মত হয়নি।

এরপরেই দার আবার স্পষ্ট করে দেন, “ভারত বলে যে এটি একটি দ্বিপাক্ষিক বিষয়। আমরা কোনও কিছুর জন্য ভিক্ষা করছি না। আমরা একটি শান্তিপ্রিয় দেশ, এবং আমরা বিশ্বাস করি যে আলোচনায় এগিয়ে যাওয়ার পথ। তবে এর জন্য দু'জনের প্রয়োজন। ভারত যদি সাড়া দেয় তবে পাকিস্তান এখনও আলোচনায় অংশ নিতে ইচ্ছুক।"

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কাঁথির সাংসদের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন, নন্দীগ্রামে কত টার্গেট দিলেন শুভেন্দু?‌

ঝিনুক কুড়োতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু মহিলা-সহ ৮ জনের, শোক প্রকাশ প্রধানমন্ত্রী মোদির

অমিতাভকে দেখতে ‘জলসা’র বাইরে চরম বিশৃঙ্খলা, ভিড়ের চাপে জ্ঞান হারালেন ভক্ত

‘ভরসা রাখুন, ঋণ শোধ করব’, নন্দীগ্রামে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

হাবড়ায় অবৈধ নির্মাণ ভাঙতে হবে পুরসভাকে, কড়া নির্দেশ বিধায়ক অশোক কীর্তনিয়ার

আবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন কংগ্রেস নেতা, শুভেন্দুর কাছে কী আর্জি অধীরের?‌

পালাবদল হতেই পুরুলিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ দোকানপাট