সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ক্ষমতা খর্বে উদ্যোগী পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

মঙ্গলবারই জাতীয় সংসদে সুপ্রিম কোর্টকে সতর্ক করে দিয়ে এক প্রস্তাব পাশ হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: শিরদাঁড়া সোজা রেখে সরকারের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে একের পর এক রায় দিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের চক্ষুশূল হয়ে উঠেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল। আর তাই তাঁর ক্ষমতা খর্বে এবার কোমর কষে ঝাঁপাল সরকার। গতকাল মঙ্গলবারই জাতীয় সংসদে দেশের শীর্ষ আদালতকে রাজনৈতিক ও প্রশাসনিক বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকার হুমকি দিয়ে এক প্রস্তাব পাশ করা হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ভারতের মোদি সরকারের মতোই শাহবাজ শরিফ সরকার আদালতকে কুক্ষিগত করার নোরাং খেলায় মেতেছে।

খাইবারপাখতুন খাওয়া ও পঞ্জাবের প্রাদেশিক পরিষদের নির্বাচন থেকে শুরু করে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে রাজনৈতিকভাবে হেনস্তা সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের বেশ কয়েকটি পর্যবেক্ষণ মন্তব্যে যথেষ্টই বিড়ম্বনায় পড়েছে শাহবাজ শরিফ সরকার। দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কট মেটাতে সব রাজনৈতিক দলের নেতৃত্বকে নিয়ে আলোচনায় বসার পরামর্শ দিয়েছিলেন প্রধান বিচারপতি। শুধু তাই নয়, পঞ্জাব ও খাইবারপাখতুনখাওয়া প্রদেশের প্রাদেশিক পরিষদের নির্বাচন নিয়ে গয়ংগচ্ছ মনোভাবের জন্য শরিফ সরকারের ক্রীতদাসে পরিণত হওয়া প্রধান নিরবাচন কমিশনারকে সোমবার সতর্কও করে দিয়েছিলেন। তাতেই বেজায় চটে প্রধান বিচারপতির ক্ষমতা কাটছাঁটে উদ্যোগী হয়েছেন প্রধানমন্ত্রী।

নজিরবিহীনভাবেই মঙ্গলবার সুপ্রিম কোর্টের এক্তিয়ার সমরণ করিয়ে দিয়ে এক প্রস্তাব পাশ হয়েছে জাতীয় সংসদে। তাতে বলা হয়েছে, ‘রাজনৈতিক ও প্রশাসনিক বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকুক সুপ্রিম কোর্ট। যদি এর পরেও হস্তক্ষেপ করে তাহলে কঠোর পদক্ষেপের পথে হাঁটবে সংসদ।’ সাধারণত জাতীয় সংসদে উপস্থিত থাকেন না প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। কিন্তু প্রস্তাব পাশের সময়ে তিনি উপস্থিত ছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, সুপ্রিম কোর্টের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণায় প্রধানমন্ত্রীর সম্মতি রয়েছে।

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay