পাকিস্তানের হাসপাতালে অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, মৃত ৭

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা পাকিস্তানের সিন্ধু প্রদেশের একটি হাসপাতালে। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে গোটা অ্যাম্বুল্যান্সে। অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন সাতজন। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও পাঁচজন। হতাহতদের মধ্যে রোগীদের পাশাপাশি হাসপাতালের কর্মীরাও রয়েছেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দ্য ডন’-এর প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে সিন্ধু প্রদেশের থরপারকার জেলার নাগরপারকার উপজেলার দানো ধান্ধাল এলাকার একটি হাসপাতালে। ওই হাসপাতালটি পিপলস প্রাইমারি হেলথকেয়ার ইনিশিয়েটিভ (পিপিএইচআই) পরিচালনা করে। জানা গিয়েছে, কয়েকজন রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করার প্রস্তুতি চলছিল। আচমকাই সিলিন্ডারটি বিকট শব্দে ফেটে যায়। মুহূর্তের মধ্যে অ্যাম্বুলেন্সে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ভিতরে থাকা কয়েকজন বেরিয়ে আসার সুযোগ পাননি। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাতজনের। অগ্নিদগ্ধ অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে মিঠির হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।

আরও পড়ুন: অর্ণবের তাণ্ডবের মধ্যেই ওড়িশায় জন্ম ৯৩১ শিশুর, নবজাতকদের নাম রাখা হল অর্ণব-বর্ষা-তুফান

পুলিশ ও উদ্ধারকারী দলের প্রাথমিক অনুমান, অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের জেরেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। মৃত ও আহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পাশাপাশি স্বাস্থ্যকর্মীরাও রয়েছেন। উদ্ধারকারীরা ইতিমধ্যে মৃতদের মধ্যে তিনজনের পরিচয় জানতে পেরেছেন। তাঁদের নাম জাসওয়ান্ত, অ্যাম্বুলেন্সচালক ইসহাক থেবো এবং পান্ধি রাজর। বাকি চারজনের দেহ আগুনে এতটাই পুড়ে গিয়েছে যে, তাঁদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। অন্যদিকে, এই দুর্ঘটনার পরেই থরপারকারের স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, পিপিএইচআই পরিচালিত হাসপাতালগুলিতে প্রয়োজনীয় পরিকাঠামো ও পর্যাপ্ত চিকিৎসার সুযোগ-সুবিধা নেই। হাসপাতালের এই পরিকাঠামো দুর্ঘটনার ক্ষেত্রে কোনওভাবে দায়ী কি না, সেই প্রশ্নও উঠছে। পুলিশ জানিয়েছে, অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণকে দুর্ঘটনার প্রাথমিক কারণ বলে মনে করা হলেও, অন্য কোনও কারণে আগুন লেগেছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরোহী স্ত্রী কেট মিডলটন, মুম্বাইয়ের রাস্তায় ই-রিকশা চালালেন ব্রিটেনের প্রিন্স উইলিয়াম

একঘেয়ে তরকারি ছেড়ে বানিয়ে নিন সুস্বাদু আলু বেগুনের কষা

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

অফিস টাইমে অটো বন্ধ বালিগঞ্জ থেকে একাধিক রুটে, রাস্তায় বেরিয়ে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

দিল্লিতে ফের বাড়ি ভেঙে বিপর্যয়, ধ্বংসস্তূপে চাপা পড়ে শিশু-সহ মৃত ২

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

মোথাবাড়ি কাণ্ডে ফের এনআইএ-র নজরে সাবিনা, স্বামীকেও হাজিরার নির্দেশ

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?

3AC-তে চেপেও মন ভরেনি ছেলের, জীবনের মূল্যবোধ শেখাতে যা করলেন বাবা…