পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইনসে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায়  নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩। তার মধ্যে ৫ জন পুলিশ কর্মী, ১১ জন সাধারণ নাগরিক ও সাত হামলাকারী সন্ত্রাসী রয়েছে। গুরুতর আহত হয়েছে কমপক্ষে ৬০ জন। তাদের স্থানীয় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল তেহরিকে তালিবান-ই পাকিস্তান এদিনের হামলার পিছনে রয়েছে। যদিও বিস্ফোরণের কয়েক ঘন্টা বাদে হামলার দায় স্বীকার করেছে হাফিজ গুল বাহাদুরের নেতৃত্বাধীন ইত্তেহাদুল মুজাহিদিন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর০ দুপুরে জুমার নমাজ চলাকালীন কোহাটের পুলিশ লাইনসের কাছে থাকা মসজিদে আত্মঘাতী বিস্ফোরণ হয়।

খাইবার পাখতুনখাওয়ার পুলিশ মহাপরিদর্শক (আইজি) জুলফিকার হামিদ সাংবাদিকদের জানিয়েছেন, ‘এদিন দুপুরে পেশোয়ার থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে পুরোনো পুলিশ লাইনসের মসজিদে নমাজ চলাকালীন প্রথমে একজন আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে ভবনের গেটে আঘাত হানে। বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়। এরপর কয়েকজন হামলাকারী কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের (সিটিডি) ভবনের দিকে এগিয়ে যায়। তখন সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গুলিযুদ্ধ শুরু হয়। গুলিযুদ্ধে ছয় সন্ত্রাসীকে নিকেশ করা সম্ভব হয়েছে। সন্ত্রাসীদের গুলির আঘাতে পাঁচজন পুলিশ কর্মী প্রাণ হারিয়েছেন।’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ‘বিস্ফোরণের তীব্রতা ছিল ভয়াবহ। মসজিদের দেয়ালের একাংশ সম্পূর্ণ গুঁড়িয়ে গিয়েছে। তাছাড়া বিশাল গর্ত তৈরি হয়েছে।’ খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি আত্মঘাতী বিস্ফোরণের নিন্দা জানিয়ে বলেছেন, ‘নিরপরাধ নাগরিকদের লক্ষ্যবস্তু বানানোর ঘটনা অত্যন্ত দুঃখজনক। এটা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। সন্ত্রাসবাদের এমন কাপুরুষোচিত কর্মকাণ্ড দিয়ে জাতির মনোবল ভেঙে দেওয়া যাবে না।’

 

 

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১