‘শাহবাজ মহান নেতা, মুনির মহান মানুষ’- পাক বন্ধুদের প্রশংশায় পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাকিস্তান প্রীতির আবার প্রমাণ পাওয়া গেল। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেই দেশের সেনা প্রধানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক সারলেন ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউজে হয়েছে এই বৈঠক। ২০১৯ সালের পর এই প্রথম কোনও পাক প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসলেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনের জন্য এই মুহূর্তে আমেরিকাতেই রয়েছেন শাহবাজ। ওই সফরের মধ্যেই নিউইয়র্ক থেকে এসেছিলেন ওয়াশিংটনে। তারপরে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ। একাধিক সূত্র মারফত খবর, আমেরিকা ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তা ও পশ্চিমের দেশগুলির ইসলামভীতি এবং সন্ত্রাসসহ বিভিন্ন বিষয় নিয়ে নানা আলোচনার সম্ভাবনা রয়েছে। বৈঠকের আগেই শাহবাজকে মহান নেতা এবং মুনিরকে মহান মানুষ বলে উল্লেখ করেছেন ট্রাম্প।

পহেলগাঁও হত্যাকাণ্ডের পর ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা বেড়েছিল। সেই জন্য শুরু হয়েছিল দুই দেশের মধ্যে সম্পর্কের  টানাপোড়েন। এই সময়ই আমেরিকার সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি করতে শুরু করে পাকিস্তান। পাক সেনাপ্রধান হওয়ার পর দু’বার আমেরিকার সফরে গিয়েছেন মুনির। বৈঠক করেছেন মার্কিন প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক এবং মন্ত্রীর সঙ্গে। আমেরিকায় দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। শুধু তাই নয়, সম্প্রতি আমেরিকার সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষর করেছে পাকিস্তান। তাতে বলা হয়েছে, পাকিস্তানের খনিজ তেলের উন্নতিতে পাকিস্তান এবং আমেরিকা যৌথভাবে কাজ করবে।

পাকিস্তান সরকারের বিরুদ্ধে বারবার ভারত সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ তুলেছে। কিন্তু পাকিস্তানের দাবি তারা কখনওই সন্ত্রাসের পক্ষে নয়। বরং তারা নিজেদের দেশেই সন্ত্রাসী হামলা মোকাবেলার জন্য চেষ্টা করে চলেছে। সারা বিশ্বমঞ্চে বারবার নিজেদের সন্ত্রাসবাদে আক্রান্ত বলে তুলে ধরার চেষ্টা করেছে পাকিস্তান। তার মধ্যেই ট্রাম্পের সঙ্গে বারবার সাক্ষাৎ ইঙ্গিত দিচ্ছে আরও বিশেষ কিছুর।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে