সন্ত্রাসে মদত দেওয়াতে ধূসর তালিকাতেই অবস্থান পাকিস্তানের

ধূসর তালিকায় ক্রমশ নীচের দিকেই নামছিল পাকিস্তান। বিশেষজ্ঞদের দাবি ছিল নতুন তালিকায় হয়ত কালো তালিকা ভুক্ত হবে পাকিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি: এফএটিএফ-এর ধূসর তালিকাতেই রয়ে গেল পাকিস্তান। সন্ত্রাসে মদত দেওয়ার কারণে ও আর্থিক সাহায্যের জন্য একাধিক দেশের উপর নজরদারি চালায় এফএটিএফ। সেই তালিকায় দীর্ঘদিন ধরেই ধূসরে রয়েছে পাকিস্তান। মনে করা হচ্ছিল, আফগানিস্তানে তালিবানি শাসনে মদত দেওয়ার জন্য পাকিস্তানকে কালো তালিকা ভুক্ত করা হবে। তাতে আন্তর্জাতিক স্তরে সাহায্য পাওয়া কিংবা কোণঠাসা হবে পাকিস্তান। কিন্তু চলতি বছরে কিছুটা হলেও স্বস্তিতে পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

তবে পাকিস্তানের সঙ্গে ধূসর তালিকায় নতুন দেশ হিসেবে স্থান পেয়েছে টার্কি, জর্ডন ও মালি। জানা গিয়েছে, বিগত কিছু মাস ধরেই পাকিস্তান সন্ত্রাস মদত দেওয়াতে নয়, দমনে সাহায্য করছে। কেবল চারটি রয়েছে যা সম্পূর্ণ করলেই ধূসর তালিকা থেকেও নাম সরবে পাকিস্তানের। ২০১৮-এর পর চলতি বছরের জুন মাসেও এফএটিএফ -এর ধূসর তালিকায় নাম থেকেই যায় পাকিস্তানের। সন্ত্রাসে মদত দেওয়া, হাওয়ালা কাণ্ড ইত্যাদি নানা অনৈতিক কাজে মদত দেওয়ায় পাকিস্তানের নাম ধূসর তালিকায় চলে যায়। এফএটিএফ পাকিস্তানের বর্তমান ইমরান খানের সরকারকে নির্দেশ দেয় কুখ্যাত জঙ্গি মাসুদ আজহার ও হাফিজ সৈয়দের বিরুদ্ধে তদন্ত করতে।

ধূসর তালিকায় ক্রমশ নীচের দিকেই নামছিল পাকিস্তান। বিশেষজ্ঞদের দাবি ছিল নতুন তালিকায় হয়ত কালো তালিকা ভুক্ত হবে পাকিস্তান। এতে আন্তর্জাতিক স্তরে আর্থিক সাহায্য, বিশ্ব ব্যাঙ্ক ও ইউরোপিয়ান ইউনিয়ান, এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্ক থেকে সাহায্য পাওয়া কঠিন হয়ে যায়।

মর্মান্তিক! চাষের কাজে গিয়ে জলে তলিয়ে মালদহে ভূতনিতে মৃত্যু যুবকের

বাসন্তী হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা, গাড়ির চাকায় পিষে মৃত্যু গৃহবধূর

স্ট্রলারে নেই ছেলে অকায়! বিরাটের পাশে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে অনুষ্কা শর্মা, কী ঘটেছে?

দিল্লির প্রাক্তন মুখ্য সচিবের রহস্যমৃত্যু, নয়ডার ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

যান্ত্রিক ত্রুটি! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

কলকাতা হাইকোর্টের ৪৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন রবীন্দ্র ভি ঘুগে 

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড