মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া বিশেষ প্রস্তাব প্রত্যাখ্যান পাকিস্তানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ থামাতে মধ্যস্থতা করছে পাকিস্তান। এই ইস্যুতে পাকিস্তান-আমেরিকার সম্পর্ক নজর কেড়েছে আন্তর্জাতিক মহলের। তবে এর মধ্যেই কাটল ছন্দ। ইজরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আব্রাহাম অ্যাকর্ডসে যোগদানের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান  করল পাকিস্তান। এই নিয়েই শুরু হয়েছে চর্চা। 

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসলামাবাদ কোনো অবস্থাতেই ইজরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না। জানিয়ে রাখা ভাল, সোমবার (২৫ মে) মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে পাকিস্তানসহ সৌদি আরব, কাতার, তুরস্ক, মিসর ও জর্ডানকে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার আহ্বান জানান। ট্রাম্প তার এই বার্তায় উল্লেখ করেন, ইরান যদি আমেরিকার সঙ্গে কোনো শান্তি চুক্তিতে পৌঁছায়, তবে তাদেরও এই বৈশ্বিক জোটের অংশ হওয়া উচিত। ট্রাম্পের এই প্রস্তাবের জবাবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী এক সাক্ষাৎকারে বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, আমাদের মৌলিক আদর্শের সঙ্গে সাংঘর্ষিক এমন কোনো চুক্তিতে যোগ দেওয়া উচিত নয়।’ ইজরায়েলের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে  খাজা আসিফ আরও বলেন, ‘যাদের কথায় একদিনের জন্যও ভরসা করা যায় না, তাদের সঙ্গে কীভাবে বসবেন?’

আরও পড়ুন: ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকাকে দিতে হবে অথবা ধ্বংস করতে হবে, কড়া বার্তা ট্রাম্পের

খাজা আসিফ স্পষ্ট ভাষায় বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি, ‘পাকিস্তানের নিজস্ব রাষ্ট্রীয় ও মৌলিক আদর্শের সঙ্গে সাংঘর্ষিক এমন কোনো আন্তর্জাতিক চুক্তিতে আমাদের কোনোভাবেই যোগ দেওয়া উচিত নয়।’ পাকিস্তানি সরকারের একটি কূটনৈতিক সূত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনবিসিকে জানিয়েছে, ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি এবং আব্রাহাম অ্যাকর্ডসে যোগদানের বিষয় দুটি সম্পূর্ণ আলাদা এবং এগুলো কোনোভাবেই ‘পরস্পর সম্পর্কিত নয়’।  এমনকি এটাও জানানো হয়েছে পাকিস্তান এই বিষয়ে মার্কিন প্রশাসনের কোনো ধরনের অদৃশ্য চাপের মুখে নেই। 

৩ অক্টোবর শুক্রের উল্টো চালে ধনসম্পত্তি উপচে পড়বে ৩ রাশির জাতকদের

পুজোতে ৪ রাশির ভাগ্যবদল, শুক্রের বক্রীগতিতে হাতে আসবে টাকা!

ক্রাশের থেকে প্রেমের প্রস্তাব, দাম্পত্য কলহ বাড়বে, সন্ধ্যায় প্রেমিকাকে ঘুরতে নিয়ে যান

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL