দেশ বাঁচাতে জাতিসঙ্ঘের কাছে ১৬শো কোটি ডলার ‘ভিক্ষে’ চাইলেন শেহবাজ

বৈঠকে বসতে চলেছে জাতিসঙ্ঘ

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  পাক-অর্থনীতির মেরুদণ্ড ভেঙে গুঁড়িয়ে দেয় করোনা। পরিস্থিতি সামলে উঠতে না উঠতে পাকিস্তানের বুকে নেমে আসে প্রাকৃতিক বিপর্যয়। বন্যার জলে ভেসে গিয়েছে দেশের বিদেশি মুদ্রা তহবিল। কয়েক হাজার মানুষ গৃহহীন। প্রাণহানি কম হলেও পাকিস্তান যে ক্ষতির সম্মুখীন হয়েছে, সেটা তাদের একার পক্ষে সামাল দেওয়া কঠিন।

নতুন করে পাকিস্তান তৈরি করতে ইসলামাবাদ এবার জাতিসঙ্ঘের দ্বারস্থ হয়েছে। চেয়েছে ১৬.৩ কোটি ডলার । পাকিস্তানের অর্থনীতি এমনিতে টলমল। এই অবস্থায় সে দেশকে এই বিশাল পরিমাণ টাকা বরাদ্দ করা যায় কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে জাতিসঙ্ঘ জরুরী বৈঠকে বসছে।

সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পৌঁছে গিয়েছেন জাতিসঙ্ঘের সদর দফতরে। তাঁর সঙ্গে গিয়েছে এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। বন্যায় পাকিস্তান কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা তিনি জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সামনে তুলে ধরবেন।

জাতিসঙ্ঘের মহাসচিব সম্প্রতি পাকিস্তান যান। আকাশপথে পাকিস্তানের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন। জাতিসঙ্ঘের উন্নয়ন কর্মসূচি সংক্রান্ত দফতরের পাকিস্তানের প্রতিনিধি নাট অট্সবাই জানিয়েছেন, পাকিস্তানের পরিস্থিতি রীতিমতো ভয়াবহ। এই সংকটের আবহে বিশ্ব সে দেশের পাশে রয়েছে।জানা গিয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এক প্রতিনিধিদল পাকিস্তান যাবে। সে দেশের সর্বশেষ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবে। আন্তর্জাতিক অর্থভাণ্ডারের কাছেও সাহায্য চেয়েছে পাকিস্তান। আর্থিক সাহায্যের পরিমাণ ১.১ বিলিয়ন ডলার। 

আরও পড়ুন স্টেডিয়াম হল পরীক্ষাকেন্দ্র, হাজির ৩০ হাজার, পাকিস্তানে গোওওওল-মাল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত