দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইমরানকে এক ঘন্টার মধ্যে আদালতে হাজির করানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: আল কাদির ট্রাস্ট মামলায় গ্রেফতার ইমরান খানকে এক ঘন্টার মধ্যে আদালতে পেশ করার জন্য নির্দেশ দিল পাকিস্তান সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ ওই নির্দেশ দিয়েছে। পাশাপাশি আদালত চত্বরে ঢুকে জাতীয় দুর্নীতি দমন শাখার আধিকারিকরা প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেফতার করে আদালত অবমাননা করেছেন বলেও পর্যবেক্ষণ মন্তব্যে জানিয়েছেন বিচারপতি আতহার মিনাউল্লাহ।

গত মঙ্গলবারই ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা দেওয়ার মুখে আদালত চত্বর থেকে জোরজবরদস্তি করে গ্রেফতার করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে। ওইদিনই ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুখ এক রায়ে জানিয়ে দেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর গ্রেফতার বৈধ। ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছ পিটিআই।

এদিন প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চে মামলার শুনানি শুরু হয়েছে। আদালত চত্বর থেকে একজন নাগরিককে কীভাবে জাতীয় দুর্নীতি দমন সংস্থা জোর জবরদস্তিভাবে গ্রেফতার করতে পারে তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন খোদ প্রধান বিচারপতি। ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, ‘অতীতেও আদালত চত্বর থেকে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে এনএবি। এই ধরণের বেআইনি কাজ চলতে দেওয়া যায় না।’ এর পরেই এক ঘন্টার মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রীকে আদালতে হাজির করার জন্য নির্দেশ দেন প্রধান বিচারপতি।

Published by:

Share Link:

More Releted News:

মাঝ আকাশে সেলফি তুলতে গিয়েই বিপত্তি, ৫৫ লক্ষ টাকা জরিমানা যুদ্ধবিমানের পাইলটকে!

‘নরকতুল্য স্থান’, ফের ভারত বিদ্বেষী মন্তব্যকে সমর্থন করে বিতর্কে জড়ালেন ট্রাম্প

যুদ্ধবিরতির মধ্যেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান, ফের কি যুদ্ধ শুরু?

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

হরমুজ প্রণালিতে তিনটি জাহাজ আটক করল ইরান, একটির গন্তব্য় ছিল গুজরাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ