ব্রিকসে যোগ দিতে চায় পাকিস্তান, আপত্তি থাকতে ভারতের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিকসের সদস্যপদ পেতে আবেদন করেছে পাকিস্তান। আগামী বছর ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত এই জোটটিতে যোগ দিতে চলেছে বেশ কয়েকটি দেশ। আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ২০২৪ সালে মস্কোর সভাপতিত্বে এই জোটে যোগ দিতে প্রস্তুত।

ব্রিকস বিশ্বের বৃহত্তম পাঁচটি উন্নয়নশীল দেশের একত্রিত বাণিজ্যিক জোট। এই বছর (২০২৩) দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিকসের শীর্ষ সম্মেলনে নতুন দেশগুলিকে স্বাগত জানানো হয়েছিল। ২০২৪ সালে রাশিয়ায় অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন।

এদিকে ব্রিকসের সদস্যপদের জন্য আবেদন করেছে পাকিস্তান। ইসলামাবাদ জানিয়েছে, মস্কোর ওপর তারা আশা রাখছে। মস্কোয় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মুহাম্মদ খালিদ জামালি ২০২৪ সালে ব্রিকস গ্রুপে যোগ দেওয়ার জন্য আবেদন করেছে এবং সদস্যপদ প্রক্রিয়ায় রাশিয়ার সহায়তার উপর নির্ভর করছে।

রাশিয়ার বিদেশ মন্ত্রী জানিয়েছেন, ২০২৪ সালে শীর্ষ সম্মেলনের আগে ব্রিকসের অংশীদার রাষ্ট্রের মর্যাদা পাওয়ার জন্য প্রার্থীদের একটি তালিকা নিয়ে একমত হওয়ার পরিকল্পনা করা উচিত। তবে পাকিস্তান, যার বর্তমানের অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা অত্য়ন্ত খারাপ। সেই দেশ এই জোটে যোগ দিতে সক্ষম হবে কিনা তা দেখার বিষয়। যদিও, নির্ভর করছে চীনের সমর্থনের উপর এবং বিশেষ করে ভারতের প্রতিক্রিয়ার ওপর।

পাকিস্তানের বিদেশ মন্ত্রক নীতি বিষয়ক বিশ্লেষক মুহাম্মদ ফয়সাল মনে করেন, পাকিস্তান ব্রিকসে যোগ দিতে চাইলেও কাজটি তাদের জন্য সহজ হবে না। পাকিস্তানের সামনে যে পথটি খোলা আছে, তা চ্যালেঞ্জের এবং দীর্ঘ প্রক্রিয়ার। নতুন সদস্যপদ দেওয়া নিয়ে প্রতিষ্ঠাকালীন সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য মাত্রায় রাজনীতি আছে। পাকিস্তানের বিষয়টি ভারতের বিরোধিতার সঙ্গে জড়িত। ভারত-চীন সম্পর্ক কেমন যাচ্ছে, তার ওপরই ভারতের বিরোধিতা করা না করার বিষয়টি নির্ভর করছে।

নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুষ্ঠান

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল