ফের মিশে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান? বড় জল্পনা পাক বিদেশ মন্ত্রীর মন্তব্যে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানার পতনের পরে মোল্লা মুহাম্মদ ইউনূস ক্ষমতায় বসতেই অতীতের শত্রুতা ভুলে কাছাকাছি এসেছে বাংলাদেশ ও পাকিস্তান। দু’দেশের মধ্যে ফের জাহাজ চলাচল শুরু হয়েছে। অবাধে জঙ্গি যাতায়াতের পথ প্রশস্ত করতে বাংলাদেশিদের জন্য ভিসা প্রথাও তুলে দিয়েছে শাহবাজ শরিফের সরকার। আর এবার ভারতকে অশান্ত করতে মোল্লা ইউনূসের বাংলাদেশকে ঢাল হিসাবে ব্যবহার করার পরিকল্পনা নিয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। আচমকাই স্বাধীনতার ৫৩ বছর বাদে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশ মন্ত্রী ইশহাক দার। তাঁর কথায়, ‘বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই। সেই ভাইকে ফের নিজেদের কাছে টানতে যা প্রয়োজন তাই করব। বাংলাদেশকে সম্ভাব্য সব উপায়ে সহযোগিতা করবে পাকিস্তান।’ শাহবাজ শরিফের বিদেশ মন্ত্রীর মন্তব্য নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ‘ভারতকে চাপে রাখতে বাংলাদেশকে পুরোপুরি কব্জা করার মওকা যে হাতছাড়া করতে চাইছে না পাক শাসকরা, তা বিদেশ মন্ত্রীর মন্তব্যেই স্পষ্ট।’

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর পাকিস্তানের সঙ্গে বহু বছর সরাসরি বাণিজ্য বন্ধ ছিল। পরে খালেদা জিয়ার জমানায় সম্পর্ক খানিকটা স্বাভাবিক হয়। কিন্তু ২০০৯ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে চরম শীতলতা তৈরি হয়। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান বেশ কয়েকবার সম্পর্কের জটিলতা কাটানোর উদ্যোগী হয়েছিলেন। কিন্তু তাতে সাড়া দেননি শেখ হাসিনা। উল্টে পাকিস্তানের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত হতে থাকে।

গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের পরে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নানা ধরনের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান। ১৯৭১ সালের পর পাকিস্তানের সঙ্গে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। এমনকি বাংলাদেশ সেনাকে অস্ত্রশস্ত্র দিয়েও সাহায্য করছে পাক সরকার। সেই সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনীকেও বিশেষ প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, শেখ হাসিনা জমানার অবসানের পরে বাংলাদেশে মুসলিম মৌলবাদী এবং স্বাধীনতা বিরোধী শক্তি শাসন ক্ষমতায় আসীন হওয়ায় অনেকটাই খুশি পাকিস্তানের শাসকরা। এতদিন পশ্চিম সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশ করিয়ে ভারত সরকারের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছিল পাক সেনা। এবার বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতীয় সেনাকে পূর্ব সীমান্তেও ব্যতিব্যস্ত রাখার সুবর্ণ সুযোগ এসেছে। ওই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করতে চাইছেন শাহবাজ শরিফ সরকার। ইতিমধ্যেই প্রধান বিচারপতি, সেনাপ্রধান, বাংলাদেশ পুলিশের প্রধান-সহ শীর্ষ পদগুলিতে পাকিস্তানি সমর্থক রাজাকাররা আসীন হয়েছে। নতুন দল ঘোষণা করে ক্ষমতা কব্জা করারও পরিকল্পনা নেওয়া হয়েছে।’

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে