ফের ইরান সফরে ফের পাক সেনাপ্রধান আসিম মুনির, নেপথ্যে কোন পরিকল্পনা?

Share:

 আন্তর্জাতিক ডেস্ক:  ইরান ও আমেরিকার মধ্যে চলা সংঘাত থামাতে মধ্যস্থতার চেষ্টা করেছিল পাকিস্তান। ইসলামাবাদ সরাসরি আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নিয়েছিল। সেই প্রচেষ্টার অংশ হিসেবেই আমেরিকার বার্তা নিয়ে ইরানে গিয়েছিলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। যদিও সেই উদ্যোগ শেষ পর্যন্ত সফল হয়নি। এবার ফের তেহরানের পথে মুনির। আগামী সোমবার (২৪ অগস্ট) ইরানের রাজধানীতে পৌঁছনোর কথা রয়েছে তাঁর।

ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের বক্তব্য উদ্ধৃত করে দেশটির সংবাদ সংস্থা ফারস এই সফরের খবর জানিয়েছে। তাঁর দাবি, দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও শক্তিশালী করা এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় পাকিস্তানের উদ্যোগ অব্যাহত রাখার লক্ষ্যেই আসিম মুনিরের এই সফর।  বর্তমানে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি যথেষ্ট স্পর্শকাতর। ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনার প্রভাব পড়েছে গোটা অঞ্চলের উপর। এমন পরিস্থিতিতে পাকিস্তানের সেনাপ্রধানের তেহরান সফরকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ইরান-পাকিস্তানের মধ্যে নিরাপত্তা সংক্রান্ত যোগাযোগ এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

আরও পড়ুন: বন্যার জলে ডুবে রাস্তা! দরজা দিয়ে ভেলা বানিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল গর্ভবতী মহিলাকে, তারপর… 

তেহরানে মুনিরের বৈঠকে কোন কোন বিষয় জায়গা পাবে, তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি। তবে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, নিরাপত্তা সহযোগিতা, আঞ্চলিক শান্তি এবং মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে ইরান ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা আরও বাড়ানোর বিষয়টিও আলোচনায় আসতে পারে। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় পাকিস্তানের প্রচেষ্টাকে গুরুত্ব দিয়ে দেখছে তেহরান। ফলে মুনিরের আসন্ন সফর শুধু দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেই নয়, বৃহত্তর আঞ্চলিক পরিস্থিতির দিক থেকেও নজরকাড়া হয়ে উঠেছে। মুনিরের ইরান সফরের দিকে নজর আন্তর্জাতিক মহলের। 

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির