এই মুহূর্তে

ত্রাতার ভূমিকায় সেই ট্রাম্প, মালয়েশিয়ায় শান্তিচুক্তি স্বাক্ষরিত থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে

নিজস্ব প্রতিনিধি: মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে যৌথ শান্তিচুক্তি স্বাক্ষর করল থাইল্যান্ড ও কম্বোডিয়া। মালয়েশিয়ায় বসে হল এই চুক্তি। সেই সঙ্গে অবসান হল থাইল্যান্ড ও কম্বোডিয়া-এই দুই দেশের মধ্যে চলতে থাকা সাম্প্রতিক উত্তেজনার। রবিবার ২৬ অক্টোবর মালয়েশিয়ার কুয়ালালামপুরে কনভেনশন সেন্টারে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আশিয়ানের ৪৭ তম শীর্ষ সম্মেলন এখানেই হচ্ছে। সম্মেলনে আনুষ্ঠানিক নথিতে স্বাক্ষর করে থাকেন আশিয়ানে অন্তর্ভূক্ত থাকা দেশের নেতারা। এই সম্মেলন শুরু হয়েছে রবিবার থেকে, চলবে মঙ্গলবার পর্যন্ত।

আশিয়ান সম্মেলনে যোগ দিতে ডোনাল্ড ট্রাম্প রবিবার মালয়েশিয়ায় পৌঁছান। কুয়ালালামপুরে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং নৃত্যশিল্পীরা মার্কিন প্রেসিডেন্টকে সম্বর্ধনা জানান। ট্রাম্প আবার শিল্পীদের সঙ্গে নাচেও অংশ নেন। এক হাতে মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা এবং অন্য হাতে মালয়েশিয়ার পতাকা নিয়ে লিমুজিনে করে শহরের দিকে রওনা দেন তিনি।

চুক্তির আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন জুলাই মাসে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে সে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় তারপর তাঁর সঙ্গে দুই দেশের কথাবার্তা হয়েছে। মার্কিন প্রশাসন সংঘাত থামাতে সক্ষম হয়েছে। হোয়াইট হাউজ আরও দাবি করে যে ট্রাম্প শান্তি চুক্তি করাতে অত্যন্ত পারদর্শী। শুধু তাই নয়, তিনি নাকি এক্ষেত্রে জাতিসংঘের থেকেও বেশি ভাল কাজ করেন। চুক্তি স্বাক্ষরের আগে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত ট্রাম্পকে ধন্যবাদ জানান এবং বলেন এমন দুর্দান্ত নেতৃত্ব ও একনাগাড়ে করে চলা প্রচেষ্টা ছাড়া এই শান্তি চুক্তি কিছুতেই বাস্তবায়িত হত না। যত কঠিন বিবাদই হোক না কেন, সবকিছুর সমাধান শান্তির মাধ্যমে হওয়া উচিত। হুন মানেত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকেও ধন্যবাদ জানান এবং বলেন যে মালয়েশিয়ার কাছ থেকেও তিনি ও তাঁর দেশ সহযোগিতার আশা রাখে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রূপনারায়ণ নদীতে নতুন প্রজাতির মাছ,নাম রাখা হল ‘বুটিস বর্গভীমি’

চাঁদের আলোয় চা বাগানে গাছের পাতা সংগ্রহ করে তৈরি হয় ‘ফুল মুন টি’

ইজরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হাইপারসোনিক মিসাইল হামলা ইরানের

টানা ৬ দিন ধরে চলল গণনা, নেপালে ১২৫ আসনে জয়ী বলেন্দ্র শাহের দল

বাহরাইনে মার্কিন সেনাদের হোটেলে ড্রোন হামলা ইরানের, ব্যপক ক্ষতির আশঙ্কা

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ