‘ব্যাট’ প্রতীক ফিরে পেল ইমরানের দল

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: সেনাবাহিনীকে তুষ্ট করতে মুখ পোড়াল পাকিস্তান নির্বাচন কমিশন। মঙ্গলবার প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) নির্বাচনী প্রতীক বাতিলের সিদ্ধান্তকে অসাংবিধানিক আখ্যা দিয়েছে পেশোয়ার হাইকোর্ট। একই সঙ্গে পিটিআইকে নির্বাচনী প্রতীক ফিরিয়ে দেওয়া হয়েছে। এর ফলে আগামী ৮ ফেব্রুয়ারির নির্বাচনে ‘ব্যাট’ প্রতীক নিয়ে লড়াইয়ের অধিকার ফিরে পেলেন পিটিআই প্রার্থীরা।

গত ২২ ডিসেম্বর আচমকাই প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দলের নির্বাচনী প্রতীক ‘ব্যাট’ বাতিল করে দেয় পাক সেনাবাহিনীর পোষ্য ভৃত্য হিসাবে কুখ্যাত পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)।  প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার নেতৃত্বাধীন কমিশনের পাঁচ সদস্যের বেঞ্চ পিটিআইয়ের প্রতীক কেড়ে নেওয়ার পাশাপাশি দলটির সাংগঠনিক নির্বাচনকেও বেআইনি ঘোষণা করে। পাকিস্তান নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্তে চরম বিপাকে পড়ে পিটিআই নেতৃত্ব। নির্বাচনী প্রতীক বাতিলের পিছনে পাক সেনা প্রধান আসীম মুনির এবং প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের গভীর ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে পেশোয়ার হাইকোর্টের দ্বারস্থ হয় পিটিআই নেতৃত্ব।

দু’পক্ষের সওয়াল জবাব শেষে এদিন রায় দিতে গিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে অসাংবিধানিক আখ্যা দিয়ে খারিজ করে দেন বিচারপতি কামরান হাসান মিয়াঁখেল। সেই সঙ্গে পাকিস্তান তেহরিকে ইনসাফের নির্বাচনী প্রতীক ‘ব্যাট’ ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। পেশোয়ার হাইকোর্টের এদিনের নির্দেশে অনেকটাই স্বস্তির নিশ্বাস ফেলছেন ইমরান খানের দলের শীর্ষ নেতৃত্ব।

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

চলন্ত ট্রেনে দরজায় দাঁড়িয়েই মদের বোতলে চুমুক যাত্রীর, ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল

পিতৃপক্ষে বক্রদৃষ্টি মহাযোগ! ৫ রাশির জাতকদের ভাগ্যে রাজার মতো বিলাসবহুল জীবন

এয়ারটেলের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, ২৮ দিনে দিতে হবে মাত্র ১৯৯ টাকা

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

গ্রাহকদের জন্য সুখবর, ট্রাইয়ের নির্দেশে ২৮ দিনের পরিবর্তে ৩০ দিনের রিচার্জ প্ল্যান

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

দোসা-ইডলি ভুলে জলখাবারে বানিয়ে ফেলুন কর্নাটকের জনপ্রিয় পদ ‘চিরোটে’

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স

একাধিক রেকর্ড ভাঙার পরেও শচিনের সঙ্গে তুলনায় খুশি নন বিরাট, বললেন…

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪