হারিয়েছেন দৃষ্টিশক্তি, শারীরিক অবস্থার অবনতি, জামিনের আর্জি ইমরানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিভিন্ন মামলায় অভিযুক্ত হয়ে দীর্ঘদিন ধরে জেলবন্দি রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর শারীরিক অবস্থার অবনতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। জেলের মধ্যে  স্বাস্থ্য দ্রুত খারাপ হচ্ছে বলে দাবি করেছেন তাঁর আইনজীবীরা। বিশেষ করে তাঁর দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা যাচ্ছে। ইমরান খানের  দল পিটিআই-এর পক্ষ থেকেও অভিযোগ  আনা হয়েছে যে, জেলে পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না তিনি । এই পরিস্থিতিতে ইমরান খানের আইনজীবীরা আদালতে তাঁর জামিনের আবেদন করেছেন। 

ইমরানের আইনজীবী আদালতকে জানিয়েছেন যে, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর চোখে মাত্র ১৫ শতাংশ দৃষ্টিশক্তি অবশিষ্ট আছে।  ইসলামাবাদ হাইকোর্টে শুনানির সময় ইমরান খানের আইনজীবী বলেন, কারাগারে দীর্ঘ সময় নির্জন কারাবাস ও চোখের সংক্রমণের কারণে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। দ্য এক্সপ্রেস ট্রিবিউন’-এর প্রতিবেদন অনুযায়ী, ইমরানের আইনজীবী সালমান সাফদার আদালতকে বলেছেন, ‘ইমরান খানের দৃষ্টিশক্তি কমে মাত্র ১৫ শতাংশে দাঁড়িয়েছে। যার অর্থ তিনি তাঁর দৃষ্টিশক্তির ৮৫ শতাংশ হারিয়েছেন।’ স্বাস্থ্যের অবনতি ও জেলে শোচনীয় অবস্থার কথা উল্লেখ করেই ইমরান খানের মুক্তির জন্য আদালতে আবেদন জানানো হয়েছে। 

আরও পড়ুন: এবার ট্রাম্পের ছেলেদের সংস্থা থেকে ড্রোন কিনছে মার্কিন বিমানবাহিনী

ইমরান খানের আইনজীবী আদালতে দাবি করেছেন যে, তাঁর চোখ চিরকাল এভাবেই থাকবে। চিকিৎসকরা বলছেন, এই অবস্থা অপরিবর্তনীয় হয়ে পড়েছে। আইনজীবী আদালতে ইমরান খান খান ও তার স্ত্রী বুশরা বিবির আটক প্রসঙ্গ নিয়েও প্রশ্ন তোলেন । তিনি জানতে চান, কেন তাদের নির্জন কারাবাসে রাখা হয়েছে। আইনজীবী দাবি করেছেন যে, আদিয়ালা জেলে পর্যাপ্ত চিকিৎসা পরিষেবার অভাব থাকায় ইমরান খানকে একাধিকবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আইনজীবী পঞ্জাব কারাগারের আইজিপি, সুপারিনটেনডেন্ট এবং ডেপুটি সুপারিনটেনডেন্টকে তলব করার জন্য আদালতের কাছে অনুরোধ জানান। তিনি আরও দাবি করেন যে, হাসপাতাল যেন ইমরান খানের সম্পূর্ণ মেডিকেল রেকর্ড দেয়। শুনানির সময় ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি সরফরাজ ডোগার ইমরানের আইনজীবীকে মূল আপিলের ওপর মনোযোগ দিতে বলেন। তবে আইনজীবী প্রথমে সাজা স্থগিতের আবেদনটির নিষ্পত্তির জন্য জোর দেন। আদালত আপাতত শুনানি মুলতবি করেছে।  

সুরুচির সঙ্ঘ থেকে আউট ‘বিশ্বাস’ ব্রাদার্স’, নতুন কমিটিতে অরূপ-স্বরূপের জায়গায় এলেন কারা?

ইমতিয়াজ আলির ছবিতে ‘মাস্কারা’ গেয়ে চর্চায় হুগলির মেয়ে নীলাঞ্জনা, কীভাবে সুযোগ পেলেন?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

রেশন দুর্নীতির অভিযোগে গুমায় খাদ্যমন্ত্রীর হানা, গ্রেফতার ডিলার শ্যামল সাহা

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

একসময়ে চিকিৎসার সামর্থ্য ছিল না, বর্তমানে ধনকুবের মেসির সম্পত্তি কত, জানেন?

যাত্রীদের জন্য বড় সুখবর! রাজ্যে চালু হল আরও ৫টি সরকারি বাস, জানুন রুট

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

রাম মন্দিরের অনুদান কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, SIT-কে রিপোর্ট জমার নির্দেশ

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ