সুখবর, ৭ হাজার কমে মিলছে আকর্ষণীয় Samsung A37 5G

Share:

 

নিজস্ব প্রতিনিধিপ্রযুক্তিপ্রেমীদের জন্য বড় সুখবর! জনপ্রিয় প্রযুক্তি সংস্থা স্যামসাং তাদের নতুন প্রজন্মের 5G স্মার্টফোন Galaxy A37 5G-এর দামে নির্দিষ্ট ছাড় ঘোষণা করেছে । ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনে ফোনটি এখন লঞ্চ প্রাইসের তুলনায় ৭ হাজার টাকারও বেশি কমে পাওয়া যাচ্ছে । ফলে প্রিমিয়াম ফিচারসমৃদ্ধ এই ডিভাইস এখন অনেক বেশি  মধ্যবিত্ত  ক্রেতার নাগালের মধ্যে চলে এসেছে।চলতি মাসের শুরুতেই ভারতে Samsung Galaxy A37 5G লঞ্চ হয়েছিল।  8 GB র‍্যাম   ও 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছিল ৪১,৯৯৯ টাকা। কিন্তু মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই Amazon-এ ফোনটির দাম নেমে এসেছে  প্রায় ৩৪ হাজার টাকার ঘরে। বিভিন্ন ব্যাঙ্ক অফার, EMI অপশন এবং এক্সচেঞ্জ বোনাস যোগ করলে কার্যকর দাম আরও কমে যেতে পারে।

বাজার বিশেষজ্ঞদের মতে, Samsung-এর এই মূল্যছাড় মূলত মিড প্রিমিয়াম 5G সেগমেন্টে প্রতিযোগিতা আরও জোরদার করার কৌশল। ফিচারের দিক থেকে  এই মডেল যথেষ্ট আকর্ষণীয়। ফোনটিতে রয়েছে ৬.৭ ইঞ্চির  সুপার অ্যামোলেড  ডিসপ্লে , যা 120Hz  রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফলে ভিডিও স্ট্রিমিং, গেমিং কিংবা সোশ্যাল মিডিয়া স্ক্রলিং সব ক্ষেত্রেই পাওয়া যাবে দারুণ অভিজ্ঞতা। ডিসপ্লের উজ্জ্বলতা এবং কালার রিপ্রোডাকশনও  স্যামসাং -এর পরিচিত মান বজায় রেখেছে।ক্যামেরা বিভাগেও এই ফোন যথেষ্ট শক্তিশালী, এতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, সঙ্গে নাইট্রোগ্ৰাফি ভিডিও ফিচার, যা কম আলোতেও তুলনামূলক পরিষ্কার ছবি ও ভিডিও তুলতে সাহায্য করবে। সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। যারা কনটেন্ট ক্রিয়েশন বা মোবাইল ফটোগ্রাফিতে আগ্রহী, তাঁদের জন্য এটি একটি ভালো বিকল্প হতে পারে।

স্যামসাংএই ফোনে ব্যবহার করেছে Exynos 1480 প্রসেসর সঙ্গে 8GB RAM। দৈনন্দিন কাজ থেকে মাল্টিটাস্কিং, এমনকি মাঝারি থেকে ভারী গেমিংয়েও ফোনটি সাবলীল পারফরম্যান্স দিতে সক্ষম। এর সঙ্গে রয়েছে ৫,০০০mAh ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্ট, যা দীর্ঘক্ষণ ব্যবহারেও নির্ভরযোগ্য ব্যাকআপ দেবে। এছাড়া IP68 রেটিং থাকায় ধুলো ও জল প্রতিরোধ ক্ষমতাও রয়েছে, যা এই দামের ফোনে বাড়তি সুবিধা।সব মিলিয়ে Samsung Galaxy A37 5G-এর এই দাম কমা  ভারতীয় স্মার্টফোন বাজারে বড় চমক বলেই মনে করা হচ্ছে। যারা ৩০-৩৫ হাজার টাকার মধ্যে একটি ব্র্যান্ডেড, ফিচার-প্যাকড এবং দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট-সহ 5G ফোন খুঁজছেন, তাঁদের জন্য Galaxy A37 5G এখন নিঃসন্দেহে অন্যতম শক্তিশালী পছন্দ। তবে এই অফার সীমিত সময়ের জন্য হতে পারে, তাই আগ্রহীরা দ্রুত সিদ্ধান্ত নিলে লাভবান হতে পারেন।

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের