লস অ্যাঞ্জেলসের কাছে জমিতে ভেঙ্গে পড়ল বিমান, মৃত ছয় যাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: লস অ্যাঞ্জেলস বিমানবন্দরের অদূরে ফাঁকা জমিতে ভেঙ্গে পড়ল ছোট যাত্রীবাহী বাণিজ্যিক বিমান। ভেঙ্গে পড়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় বিমানটিতে। আর তাতেই অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন বিমানটিতে থাকা ছয় যাত্রী। তবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

লস অ্যাঞ্জেলস পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ‘শনিবার লাস ভেগাস থেকে লস অ্যাঞ্জেলস আসছিল চেসনা সি৫৫০ মডেলের যাত্রীবাহী ছোট বিমান।স্থানীয় সময় সোয়া চারটে নাগাদ লস অ্যাঞ্জেলস বিমানবন্দর থেকে ৮৫ মাইল দক্ষিণে অবস্থিত ফ্রেঞ্চ ভ্যালি বিমানবন্দরের কাছে একটি জমিতে ভেঙ্গে্ পড়ে বিমানটি। সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন উদ্ধারকারীরা। কার্যত ধ্বংস হয়ে যাওয়া বিমানের ভিতর থেকে অগ্নিদগ্ধ ছয় যাত্রীর দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠান তাঁরা।

কীভাবে ওই দুর্ঘটনা ঘটল তা জানা যায়নি। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনেস্ট্রেশনের (এফএএ) পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড বিমান ভেঙ্গে পড়ার ঘটনার তদন্ত করবে। যে বিমান সংস্থার বিমান ভেঙ্গে পড়েছে সেই সংস্থার সঙ্গে কাছে যাত্রীদের নাম-ঠিকানা চাওয়া হয়েছে। রিভারসাইড কাউন্টির এক মুখপাত্র জানিয়েছেন, ‘ভেঙ্গে পড়ার আগে আকাশে বেশ কয়েকবার চক্কর কেটেছিল বিমানটি। সম্ভবত এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।’

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত