দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মিশরের ‘অর্ডার অফ দ্য নীল’ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী মোদি

নিজস্ব প্রতিনিধি: মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মনা ‘অর্ডার অফ দ্য নীল’ সম্মানে ভূষিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসি প্রধানমন্ত্রী মোদিকে এই সম্মানে ভূষিত করেন।

আমেরিকা সফর সেরে প্রধানমন্ত্রী মিশর সফরে গিয়েছেন। ২৪ এবং ২৫ জুন তিনি মিশর সফরে রয়েছেন। রবিবার ১১ শতকের প্রাচীন মসজিদ আল-হাকিম পরিদর্শন করেন মোদি। এ ছাড়া কায়রোতে হেলিওপলিস কমনওয়েলথ ওয়ার সিমেট্রি (Heliopolis Commonwealth War Cemetery) পরিদর্শন করেন ভারতের প্রধানমন্ত্রী। মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসি’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন নরেন্দ্র মোদি এদিন। প্রসঙ্গত এল-সিসিই মোদিকে মিশর সফরে আমন্ত্রণ জানিয়েছিলেন। গত ২৬ বছরে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক মিশর সফর। আগামী সেপ্টেম্বর মাসে জি ২০ সম্মেলনে যোগদান করার উদ্দেশে মিশরের রাষ্ট্রপতির ভারতে আসার কথা রয়েছে।

মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত প্রায় ১০০০ বছরের পুরানো ইমাম আল-হাকিম মসজিদ ঘুরে দেখার পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী মসজিদের দেওয়াল সেটির কারুকাজ ও শিল্পকলার প্রশংসা করেন। ১৩,৫৬০ বর্গ মিটার এলাকা জুড়ে এই মসজিদটি নির্মিত। ভারতের দাউদি বোহরা সম্প্রদায়ের সাহায্যে স্থাপত্যটি পুনর্নির্মিত হয়েছিল। ১৯৭০ সাল থেকে মসজিদটি তারা সংস্কার এবং রক্ষণাবেক্ষণ করে আসছে।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপি শাসিত রাজ্যে অপুষ্টিতে মৃত্যু ৪ মাসের শিশুর, সরকারি স্বাস্থ্য কর্মীদের নিশানা পরিবারের

ট্রাম্পের মুখে ভারত ‘নরকের দ্বার’, ‘কুরুচিপূর্ণ মন্তব্য’, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

গোঁফ দিয়েই বিশ্বজয়, ভাইরাল তুরস্কের রাজনীতিবিদ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ