শাহবাজের সামনে সন্ত্রাসবাদ নিয়ে খোঁচা মোদির

‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনও দু’মুখো নীতি থাকতে পারে না’

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সামনে সন্ত্রাসবাদ নিয়ে কড়া মন্তব্য করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনও দু’মুখো নীতি থাকতে পারে না’ বলে মঙ্গলবার শাংহাই কো-অপারেশন অর্গানাইজ়েশন বা এসসিও-এর শীর্ষ সম্মেলনে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী মোদি।

ভারতের প্রধানমন্ত্রী এদিন সম্মেলনে বলেন, ‘আঞ্চলিক এবং বিশ্বশান্তির জন্য সন্ত্রাসবাদ হুমকি স্বরূপ।’ তাঁর আরও সংযোজন, ‘সন্ত্রাসবাদ যে কোনও আকারে প্রকাশ হতে পারে, তার বিরুদ্ধে আমাদের একসঙ্গে লড়াই করতে হবে।’ উল্লেখ্য এ বছর ভার্চুয়ালি এসসিও সম্মেলন হচ্ছে। রাশিয়া, চিন, ভারত, পাকিস্তান, কাজখস্তান, কিরঘিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান— এই ৮ দেশ এখন শাংহাই কো-অপারেশন অর্গানাইজ়েশন-এর পূর্ণাঙ্গ সদস্য। এ ছাড়াও ৪টি দেশ— আফগানিস্তান, বেলারুশ, ইরান এবং মঙ্গোলিয়া রয়েছে পর্যবেক্ষক সদস্য হিসাবে। এই প্রথম শাংহাই কো-অপারেশন অর্গানাইজ়েশন -এর শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৭ সালে এসসিও-র পূর্ণ সদস্য হয় ভারত ও পাকিস্তান।

এসসিও সম্মেলনে ডায়লগ পার্টনার হিসেবে রয়েছে বিশ্বের ৯টি দেশ— আর্মেনিয়া, আজারবাইজান, মিশর, কাতার, নেপাল, শ্রীলঙ্কা, তুরস্ক, কম্বোডিয়া এবং সৌদি আরব।

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে