ভারী বৃষ্টি ও ভূমিকম্পে ধসে পড়ল রাজ কাপুরের ঐতিহাসিক বাড়ির একাংশ

অবহেলা-যত্নের অভাবে ভেঙে পড়েছে কিংবদন্তি অভিনেতা-পরিচালক রাজ কাপুরের ঐতিহাসিক 'হাভেলি'র একাংশ। যেটি পেশোয়ারে অবস্থিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবহেলা-যত্নের অভাবে ভেঙে পড়েছে কিংবদন্তি অভিনেতা-পরিচালক রাজ কাপুরের ঐতিহাসিক ‘হাভেলি’র একাংশ। যেটি পাকিস্তানের পেশোয়ারে অবস্থিত। জানা গিয়েছে, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত এবং শক্তিশালী ভূমিকম্পের ফলে গত শুক্রবার রাতে রাজ কাপুরের ঐতিহাসিক কাপুর ম্যানশনটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাতারাতি বাড়িটির একটি অংশ ধসে পড়েছে। যত্নের অভাবে বহুদিন ধরেই ভবনটির কাঠামো দুর্বল ছিল। দিন কয়েক ধরেই পাকিস্তানের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির একাধিক জায়গা। শতবর্ষী কাপুর হাভেলি খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক স্থান এবং ২০১৬ সালে পাকিস্তান সরকার এটিকে জাতীয় ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছিল। কিন্তু অবহেলায় জরাজীর্ণভাবে পড়েছিল কাপুর হাভেলি। যার ফলে ঐতিহাসিক বাড়িটির পরিকাঠামো দুর্বল হয়ে পড়েছিল।

এ বিষয়ে খাইবার পাখতুনখোয়া প্রদেশের হেরিটেজ কাউন্সিলের সচিব শাকিল ওয়াহি দুল্লাহ জানিয়েছেন, শক্তিশালী ভূমিকম্পের পর কাপুর হাভেলিটির দেওয়ালের একাংশ ধসে পড়েছে। তবে অবশিষ্ট কাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু ওয়াহিদুল্লাহ ঐতিহাসিক ভবনটি পুনরুদ্ধার ও সংরক্ষণের জন্য প্রত্নতত্ত্ব বিভাগ এবং প্রাদেশিক সরকারকে অবিলম্বে পদক্ষেপের অনুরোধ করেছেন। কারণ আরও অবহেলার কারণে কাঠামোটি ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রসঙ্গত, পেশোয়ারের বিখ্যাত কিসসা খানি বাজারের কেন্দ্রস্থলে অবস্থিত কাপুর হাভেলি। যার স্থাপত্য এবং ভাস্কর্যের ঐতিহাসিক তাৎপর্য বহন করে। তৎকালীন সময়ের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্যকর্ম এটি। এই হাভেলিটি ৪০টি কক্ষ নিয়ে গঠিত। সেগুলি জটিল ফুলের নকশা ও ঝার দিয়ে সজ্জিত। জানা যায়, দেশভাগের আগে এই হাভেলিটি ছিল পৃথ্বীরাজ কাপুরের বাসস্থান। কাপুর পরিবারের তিনিই প্রথম সদস্য যিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেছিলেন।

মূলত পৃথ্বীরাজের বাবা দেওয়ান বাশ্বেশ্বরনাথ কাপুর এই হাভেলিটি নির্মাণ করেছিলেন। রাজ কাপুর এবং তাঁর কাকা, অভিনেতা ত্রিলোক কাপুর, দুজনেই এখানে জন্মগ্রহণ করেছিলেন। তবে রাজ কাপুরের ভাই শম্মি কাপুর ও শশী কাপুর ভারতে জন্মগ্রহণ করেন। কারণ পৃথ্বীরাজ কাপুর বলিউডে নিজের অভিনয় কেরিয়ার গড়ার জন্য ত্রিশের দশকে মুম্বইতে চলে গিয়েছিলেন। পাকিস্তানে বাড়িঘর ফেলে রেখে ভারতে চলে আসেন। তখন থেকে কাপুর মেনশন একই রকম অবস্থায় পড়ে রয়েছে। সংরক্ষণের আহ্বান সত্ত্বেও এস্টেটটি বছরের পর বছর ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। কিন্তু তবুও এর সৌন্দর্য এখনও চোখে পড়ে। বছরের পর বছর ধরে কাপুর পরিবারের সদস্যরা এই এস্টেটে যাতায়াত করেছেন। দেশভাগের আগে শশী কাপুর ও শাম্মি কাপুর প্রায়ই এখানে আসতেন। এমনকি বসবাসও করতেন। রাজ কাপুরের পুত্র, অভিনেতা ঋষি কাপুর ও রণধীর কাপুর ১৯৯০-এর দশকে এটি পরিদর্শনের পর পাকিস্তান সরকারকে এর পুনরুদ্ধারের জন্য কাজ করতে অনুরোধ করেছিলেন। ভবনটি ১৯৪৭ সাল থেকে পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের