শীঘ্রই প্রেসিডেন্ট পদে নির্বাচন পাকিস্তানে

Share:

নিজস্ব প্রতিনিধি :  সাধারণ নির্বাচনের পর এবার খুব শীঘ্রই প্রেসিডেন্ট নির্বাচন হতে চলেছে পাকিস্তানে। আগামী ৯ মার্চ পাকিস্তানে প্রেসিডেন্ট পদে নির্বাচন হবে বলে পাক সংবাদমাধ্যম সূত্রে খবর। একশো আসন বিশিষ্ট সেনেটরদের কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই পাকিস্তানে প্রেসিডেন্ট পদে নির্বাচন হওয়ার কথা রয়েছে।

পাকিস্তানে ইতিমধ্যে পিএমএল-এন ও পিপিপি জোট সরকার গঠন করতে চলেছে। শাহবাজ শরিফের নেতৃত্বাধীন ছয় দলের জোট সরকার গঠন হতে চলেছে। এবারে জোট সরকারের প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছেন আসিফ আলি জারদারি। উল্লেখ্য, ২০০৮ সালের সেপ্টেম্বর মাস থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করে এসেছিলেন আসিফ আলি জারদারি। প্রেসিডেন্ট হিসাবে পরভেজ মুশারফ দায়িত্ব ছাড়ার পরই দায়িত্ব নিয়েছিলেন জারদারি। জানা গিয়েছে, সেনেটর প্রায় অর্ধেক সদস্যের মেয়াদ খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। মেয়াদ শেষের দুই দিন আগেই তাই প্রেসিডেন্ট নির্বাচন করিয়ে নিতে চাইছে পাকিস্তানের নির্বাচন কমিশন। চারটি প্রাদেশিক প্রদেশের সবকটি পরিষদ গঠিত হওয়ার পর সেনেটররা প্রেসিডেন্টকে নির্বাচিত করবেন।

উল্লেখ্য, পাকিস্তানের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টের নির্বাচন শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করতে হবে। গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন হয়েছে। এবার প্রেসিডেন্ট হিসাবে নির্বাচন হওয়ার কথা ইসলামাবাদে।

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ