গৃহহীনদের জন্য বাড়ি তৈরির সিদ্ধান্ত যুবরাজ উইলিয়ামের

Share:

নিজস্ব প্রতিনিধি : এবার গৃহহীনদের জন্য নিজের জমিতে বাড়ি তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন যুবরাজ উইলিয়াম। সেপ্টেম্বর থেকেই সেই কাজ শুরু হয়ে যাবে। ২০২৫ সালের মধ্যে সেই বাড়ি তৈরির কাজ শেষ হয়ে যাবে।

সম্প্রতি বিবিসি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, যুবরাজ উইলিয়ামের কর্নওয়াল এস্টেটে ২৪টি বাড়ি তৈরি করার পরিকল্পনা করা হয়েছে। ওয়েলসের যুবরাজের উদ্যোগেই এই কাজ শুরু হতে চলেছে। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যৌথ উদ্যোগে গৃহহীনদের আশ্রয় দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। প্রথম পর্যায়ে গৃহহীনদের জন্য বাড়ি তৈরি করে দেওয়া হবে। এরপর যারা সেখানে আশ্রয় নেবেন, তাঁদের প্রশিক্ষণ দেওয়া ও কর্মসংস্থানের সুযোগ করেও দেওয়া হবে।

যুবরাজ উইলিয়ামের কর্নওয়েল এস্টেটের ডিরেক্টর বেন মার্ফি জানিয়েছেন, কর্নওয়েল ও তার আশেপাশের এলাকায় থাকার জায়গার খুব অভাব। এখানে বাড়ি ভাড়া পাওয়া খুব সমস্যা। তাই এখানকার অনেক মানুষেরই মাথার ওপরে ছাদ নেই। তাই তাঁদের কথা ভেবেই এই নতুন প্রকল্পটি গ্রহণ করা হচ্ছে। ভবিষ্যতেও গৃহহীন মানুষদের থাকার জায়গা করে দিতে এই ধরনের প্রকল্প হাতে নেওয়া হবে। যুবরাজের উইলিয়ামের সঙ্গে থাকা স্বেচ্ছাসেবী সংগঠনটিও নতুন এই প্রকল্পটি সম্পর্কে বিবৃতি দিয়ে জানিয়েছে, গত ত্রিশ বছরে কর্নওয়েলে বহু কাজ করেছে এই সংগঠনটি। তবে বর্তমানে গৃহহীনদের জন্য যে কাজ হাতে নেওয়া হয়েছে, তা খুবই দৃষ্টান্তমূলক। এই ধরনের প্রকল্প হাতে নেওয়ার ফলে এলাকার অনেক মানুষই উপকৃত হবেন। উল্লেখ্য, গত ২০২৩ সালে গৃহহীনদের জন্য বাড়ি তৈরি করার কথা জানিয়েছিলেন যুবরাজ উইলিয়াম। পাঁচ বছর ধরে এই ধরনের প্রকল্পের কাজ চলবে।

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী

সন্দেশখালিতে ২ তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

বিশেষ কালো মাস্ক পরে খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান, জানেন কেন?

শ্রমমন্ত্রী অর্জুন সিংহের উদ্যোগে খুলল জগদ্দলের জুট মিল, মুখে হাসি ফুটল শ্রমিকদের

জবরদস্ত স্টান্ট দেখালেন আলিয়া-ববি, ‘আলফা’র ট্রেলারে বড় চমক হৃতিকের

‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিক্ষার অজুহাতে এসে সর্বস্ব লুট! কেতুগ্রামের ঘটনায় চক্ষু চড়কগাছ স্থানীয়দের

ফের নিরাশ করলেন বৈভব, বিষ্ময় বালকের ব্যাটে রানের খরা

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

জয় দিয়ে যাত্রা শুরু, জর্ডনকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া

জামাইষষ্ঠীর ভোজে নতুন চমক, বানিয়ে ফেলুন সুগন্ধি গন্ধরাজ চিংড়ি পোলাও

চিকেন-মাটন-মাছ নয়, জামাইষষ্ঠীতে বানান গন্ধরাজ ডিমের কোর্মা