কানাডায় ভারতীয় কনস্যুলেটের বাইরে খলিস্তানপন্থীদের বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জারের খুনের পর ভারত-কানাডার সম্পর্ক তলানিতে ঠেকেছে। চলছে সংঘাত। এই আবহে কানাডায় ভারতীয় কনস্যুলেটের বাইরে বিক্ষোভ দেখায় খলিস্তানপন্থীরা। পুড়িয়ে দেওয়া হল ভারতের জাতীয় পতাকা।

কানাডার সংসদে ট্রুডো অভিযোগ করেন, খলিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে ভারত সরকারের এজেন্সির হাত আছে। এরপরেই সংঘাত চরমে পৌঁছয়। নিজ্জর হত্যার অভিযোগের পর দিকে দিকে খলিস্তানপন্থীদের বিক্ষোভ চলছে।

এদিন ভারতীয় কনস্যুলেটের বাইরে বিক্ষোভকারীরা খলিস্তানের পতাকা নিয়ে তাঁদের স্লোগান দিতে থাকে। বেশ কয়েকজন ভারতের জাতীয় পতাকা পুড়িয়ে আবর্জনার পাত্রে ফেলে দেয়। টরন্টোতে ভারতের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় খলিস্তানিরা।  

এর আগে কানাডার  ভ্যাঙ্কুভার পুলিশ প্রশাসন খলিস্তানি বিক্ষোভের জেরে ভ্যাঙ্কুভারের ভারতীয় কনস্যুলেটের চারপাশে রাস্তা বন্ধ করে দেয়। সম্প্রতি , খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনায় নয়াদিল্লির সঙ্গে কানাডার সঙ্ঘাত তুঙ্গে পৌঁছছে। অটোয়ায় নিযুক্ত এক ভারতীয় দূতকে বহিস্কার করে জাস্টিন ট্রুডো সরকার। বদলা হিসেবে নয়াদিল্লিতে কানাডা দূতাবাসের এক শীর্ষ কূটনীতিবিদকে বহিষ্কার করার পাশাপাশি পাঁচ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি দিল্লিতে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূতকে তলব করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিদেশ মন্ত্রকের আধিকারিকরা।

বিদেশ মন্ত্রকের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, “ভারতে কানাডার হাই কমিশনারকে তলব করা হয়। ভারতে কানাডিয়ান কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করা হয়। আগামী পাঁচ দিনের মধ্যে সংশ্লিষ্ট কূটনীতিবিদকে ভারত ত্যাগ করতে বলা হয়েছে। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কানাডিয়ান কূটনীতিবিদের হস্তক্ষেপ এবং ভারতবিরোধী কার্যকলাপে সম্পৃক্ততার কারণে এই সিদ্ধান্ত।”

কানাডার সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছিলেন, ‘আমি একটি অত্যন্ত গুরুতর বিষয়ে সংসদকে সচেতন করতে চাই। আমি বিরোধী দলের নেতাদের সরাসরি জানিয়েছি। কিন্তু, আমি এখন সব কানাডাবাসীকে বলতে চাই। গত কয়েক সপ্তাহ ধরে কানাডার নিরাপত্তা সংস্থাগুলি সক্রিয়ভাবে কানাডিয়ান নাগরিক হরদীপ সিং নিজ্জরের খুনের তদন্ত চালাচ্ছে। ওই তদন্তে ভারতের যোগসূত্র খুঁজে পাওয়া গিয়েছে।’

ভারতের বিদেশমন্ত্রক বিবৃতি দিয়ে জানায়, এই হত্যাকাণ্ডে ভারতের কোন মদত নেই। তথ্যপ্রমাণ ছাড়াই এই ধরণের অভিযোগ খলিস্তানি সন্ত্রাসবাদী এবং চরমপন্থীদের থেকে মনোযোগ সরাতেই তৈরি করা হচ্ছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘কানাডার প্রধানমন্ত্রী তাঁদের সংসদে দাঁড়িয়ে যে অভিযোগ করেছে তা আমরা দেখেছি। এই অভিযোগ প্রত্যাখ্যান করা হচ্ছে। কানাডার বিদেশমন্ত্রীও যে মন্তব্য করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন।’

বিদেশ মন্ত্রকের তরফে প্রকাশিত বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে আইনের ভূমিকা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। কোনও তথ্য প্রমাণ ছাড়া এই ধরনের অভিযোগগুলি খালিস্তানি সন্ত্রাসবাদী এবং চরমপন্থীদের থেকে ফোকাস সরিয়ে নিতে তৈরি করা হচ্ছে। যাদের কানাডায় আশ্রয় দেওয়া হয়েছে এবং ভারতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে যারা ক্রমাগত হুমকি দিয়ে চলেছে, তাদের থেকে নজর সরিয়ে নেওয়া হচ্ছে। এই বিষয়ে কানাডিয়ান সরকারের নিষ্ক্রিয়তা উদ্বেগজনক। কানাডিয়ান রাজনৈতিক ব্যক্তিত্বরা প্রকাশ্যে এই ধরনের বিচ্ছিন্নতাবাদীদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে যা গভীর উদ্বেগের বিষয়।’

কানাডিয়ান সরকারকে নিশানা করে বিদেশ মন্ত্রক বলে, ‘কানাডায় খুন, মানব পাচার এবং সংগঠিত অপরাধ সহ বিভিন্ন বেআইনি কার্যকলাপ নতুন নয়। এই ধরনের ঘটনার সঙ্গে ভারত সরকারকে যুক্ত করার প্রচেষ্টা আমরা প্রত্যাখ্যান করছি। কানাডা সরকারকে ভারত-বিরোধী সংগঠনগুলির বিরুদ্ধে দ্রুত এবং কার্যকরী আইনি ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানানো হচ্ছে।’

আকাশপথে বাংলায় এল বিহারের বাঘিনী, বুধেই বক্সায় প্রবেশ

প্রেমিকার জন্য জলখাবার কিনতে গিয়ে ভরা বাজারে স্ত্রীর কাছে ধরা পড়লেন স্বামী, তার পর…

ভারতের বিরুদ্ধে শতরান করেও ছিটকে গেলেন গ্রিভস, দ্বিতীয় ODI-তে চাপে ওয়েস্ট ইন্ডিজ

আয়কর তদন্তের জেরে অসুস্থ হয়ে পড়লেন বাসু ভাগনানি, লন্ডনে হাসপাতালে ভর্তি প্রযোজক

লক্ষ্যভেদ, এশিয়াডে তিরন্দাজিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফের সোনা জিতল ভারত

ফোন ও সোনার লোভে দুধের শিশুকে ১ লক্ষ টাকায় বিক্রি করল পাষাণ বাবা-মা

এসআরএফটিআই-কাণ্ডে নবান্নের বড় পদক্ষেপ, ছয় সদস্যের সিট গঠন

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

কাশ্মীরের বদগামে এনকাউন্টার! খতম লস্করের ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষনেতা

গুজরাতে আত্মসমর্পণ করল ৫ পাকিস্তানি চোরচালানকারী, বাজেয়াপ্ত ৩০০০ কোটির মাদক

সাতসকালে অন্ডালে ED-র হানা, কার বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ?

মরক্কোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন ফাতিমা জাহরা মানসুরি, চেনেন তাঁকে?

পর পর দুই রাউন্ড গুলি! হাসপাতালে মৃত্যু শিবসেনা নেতার, থানেতে চাঞ্চল্য