বাড়ছে উত্তেজনা, রুশ প্রেসিডেন্টের দুই মেয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞার সম্ভাবনা

ইউক্রেনে বুচা শহরে রুশ সেনাবাহিনীর নৃশংসতার তীব্র নিন্দা করেছে ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ইউক্রেনে বুচা শহরে রুশ সেনাদের নৃশংসতা সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছে বিশ্ব। আমেরিকা, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা দাবি করেছে, ইউরোপীয় ইউনিয়ন পুতিনের দুই মেয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারে। ইউক্রেনে বুচা শহরে রুশ সেনাবাহিনীর নৃশংসতার তীব্র নিন্দা করেছে ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

পুতিনের দুই মেয়ে সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। রাশিয়ার বাইরে আদৌ রুশ প্রেসিডেন্টের দুই মেয়ের কোনও সম্পত্তি রয়েছে কি না, সেই বিষয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। ইউরোপের দেশগুলো এই নিষেধাজ্ঞা প্রতীকি নিষেধাজ্ঞা হিসেবে ব্যবহার করতে চাইছে। যাতে তা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নজরে আসে।

পুতিনের দুই মেয়ে। এই দুই মেয়ের আসল নাম কী, তা কেউ জানে না। পুতিনের মেয়েদের একাধিক নাম শোনা যায়। কিন্তু কোন নামটি আসল তা ক্রেমলিনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। তবে ২০১৫ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর দুই মেয়ের সম্পর্কে একাধিক তথ্য দিয়েছিলেন। তবে সেই সময় তিনি দুই মেয়ের নাম উল্লেখ করেননি। তিনি বলেছিলেন, দুই মেয়ে রাশিয়ার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছিলেন। একাধিক বিদেশি ভাষা তাঁরা সাবলীলভাবে বলে যেতে পারেন। তাঁর বড় মেয়ে নোমেনকো নামের একটি সংস্থার প্রতিষ্ঠাতা। এই সংস্থাটি রাশিয়ার বৃহত্তম বেসরকারি স্বাস্থ্য বিনিয়োগ সংস্থা। ছোট মেয়ের স্টেট ইউনিভার্সিটিতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ইনস্টিটিউট রয়েছে। ভ্লাদিমির পুতিনের দুই মেয়ের কোনও ছবি এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রাশিয়ার ওপর নতুন করে যে একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেই বিষয়ে তাঁর কাছে তথ্য রয়েছে। তবে পুতিনের দুই মেয়ের ওপর নিষেধাজ্ঞা জারির বিষয়ে কোনও খবর তাঁর জানা নেই। এই বিষয়ে নিশ্চিত হওয়ার পরেই রাশিয়া পরবর্তী সিদ্ধান্ত নেবে।

মঙ্গলবার আমেরিকা, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন নতুন করে রাশিয়ার বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে। রাশিয়ার প্রায় ১০০ জন শিল্পপতি ও সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি কয়লা, তেল ও গ্যাস আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।   

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?