রাশিয়ার প্রেসিডেন্ট পদে শপথ নিলেন ভ্লাদিমির পুতিন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: টানা পঞ্চমবারের মতো রুশ প্রেসিডেন্ট পদে শপথ নিলেন ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার ক্রেমলিনে এক জমকালো অনুষ্ঠানে শপথ নেন প্রাক্তন কেজিবি কর্তা। যদিও এদিনের শপথগ্রহণ আনুষ্ঠান বয়কট করেছিল আমেরিকা, ব্রিটেন-সহ ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলি। তবে শপথ গ্রহণ শেষে পুতিন জানিয়েছেন, পারমাণবিক অস্ত্র নিয়ে শিগগিরই পশ্চিমী দেশগুলির সঙ্গে আলোচনা শুরু করবেন তিনি।

গত মার্চ মাসে রুশ প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের বিরুদ্ধে দুই বছরের বেশি যুদ্ধ করা সত্বেও রাশিয়ার সাধারন মানুষের মধ্যে তাঁর জনপ্রিয়তায় যে ভাঁটা পড়েনি, তা সমর্থনের হারেই বোঝা গিয়েছে। ৮৭.২৮ শতাংশ ভোটারের সমর্থন পেয়ে নির্বাচিত হয়েছিলেন প্রাক্তন গুপ্তচর সংস্থা। আগামী ছয় বছরের জন্য রুশ প্রেসিডেন্ট পদে বহাল থাকবেন পুতিন।

যদিও মার্চ মাসের নির্বাচনকে স্বীকৃতি দিতে রাজি হয়নি আমেরিকা, ব্রিটেন-সহ রুশ বিরোধী  পশ্চিমী দেশগুলি। প্রেসিডেন্ট পদে পুতিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকার জন্য ক্রেমলিনের তরফে একাধিক দেশের রাষ্ট্রপ্রধান ও শীর্ষ আধিকারিকদের আমন্ত্রণ জানানো হয়েছিল। যদিও সেই আমন্ত্রণে সাড়া দেয়নি অধিকাংশ দেশ। তবে তাতে শপথগ্রহণ অনুষ্ঠানের জৌলুস ফিকে হয়ে যায়নি। দুপুরে বিশেষ শোভাযাত্রা সহকারে ক্রেমলিনে হাজির হন পুতিন। তার পরে সেন্ট অ্যান্ড্রু হলে অনুষ্ঠানস্থলে হাজির হন ৭১ বছর বয়সী রাজনেতা। শপথ গ্রহণের শেষে ক্রেমলিনে অতিথি হিসাবে হাজির থাকা রুশ শিল্পপতি-সহ বিভিন্ন পেশার বিশিষ্টজনদের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন ৭১ বছর বয়সী রাজনীতিবিদ।

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

‘হাসিনার সঙ্গে ফোনে কথা হয়নি, হেয় করতেই অসত্য প্রচার’, মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের