বাড়ছে লিপস্টিকের বিক্রি,নেমে আসছে ঘোর অর্থনৈতিক বিপর্যয়! জানেন কি কেন?

Share:

আন্তর্জাতিক ডেস্ক : সামনেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। দেশের নতুন রাষ্ট্রপতি কে হবেন তা এখনও ঠিক হয়নি। আগামী নভেম্বর মাসেই নির্বাচিত হবে রাষ্ট্রপতি নির্বাচন পক্রিয়া।এর মধ্যেই শোনা যাচ্ছে দেশটির বাজারে মন্দাভাব দেখা দিয়েছে। খবর আসছে আমেরিকার বাজারের অবস্থা খুব একটা ভালো নয়। এমন পরিস্থিতিতে একটি খবর মার্কিন বিনিয়োগকারীদের ভাবাচ্ছে একটা বিষয়, তা হল লিপস্টিক। আসলে, লিপস্টিক মার্কিন সমাজ মাধ্যমে একটি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। লিপস্টিকের সাথে আমেরিকার বাজারের সম্পর্ক কি ভাবছেন তো ? আর এই আলোচনায় বা কেন উঠে আসছে ?  তবে জেনে নিন বিস্তারিত ।

মার্কিন যুক্তরাষ্ট্রে এখন চলছে রেকর্ড মূল্যস্ফীতির কাল। এক মাসে তা কিছুটা কমছে তো, আরেক মাসে আবার বাড়ছে। এমন পরিস্থিতিতে খুব স্বাভাবিকভাবেই দেশটির সাধারণ মানুষ খরচ কমিয়ে দিয়ে থাকে। তবে এই মন্দার বাজারে অন্যান্য কোম্পানির তুলনায় প্রসাধনি কোম্পানিগুলো ততটা ক্ষতিগ্রস্ত হয় না। একথা বলছে বিশ্লেষেকরা।

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী তথা আমারিকান ব্যবসায়ী হল ওয়ারেন বাফেট। তাঁর প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ের বাজারমূল্যের ওঠা নামা হিসেবে দেশটির অর্থনৈতিক মাপকাঠি বিচার করা হয়। তাঁর(ওয়ারেন বাফেট)বিনিয়োগগুলি আমেরিকান বাজারের লিটমাস টেস্ট হিসাবে বিবেচিত হয়। অর্থাৎ এই বিখ্যাত প্রতিষ্ঠানগুলো যদি কোনো কোম্পানিতে অর্থ বিনিয়োগ করে বা কোনো কোম্পানি থেকে অর্থ নেয়, সেই হিসেবে বাজারের লাভ মন্দার প্রবণতা পরিমাপ করা হয়।

এদিকে, ওয়ারেন বাফেট একটি প্রসাধনী কোম্পানিতে বিনিয়োগ করেছেন। মজার বিষয় হল, বাজারে মন্দার সময় লিপস্টিকের বিক্রি বাড়ে।সেই হিসেবে ওয়ারেন বাফেট মন্দার পূর্বাভাস দিয়েছে। মুনাফা অর্জনের জন্য তিনি একটি কসমেটিক কোম্পানিতে বিনিয়োগ করেছেন। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে বাজারে মন্দা দেখা দিয়েছে।

প্রকৃতপক্ষে ‘লিপস্টিক সূচক’ শব্দটি এসটি লডারের চেয়ারম্যান লিওনার্ড লডার ব্যবহার করেছিলেন। লিওনার্ড লডারও ছিলেন একজন বড় আমেরিকান বিনিয়োগকারী। এই নিয়ে তিনি জানিয়েছিলেন, ‘২০০০ সালের মন্দার সময়,আমরা দেখেছি যে ১৯২৯ থেকে ১৯৩৩ সাল পর্যন্ত আমেরিকার মহামন্দার সময়েও মহিলাদের লিপস্টিকের বিক্রি দ্রুত হারে বৃদ্ধি পেয়েছিল। ২০০৮ সালের বিশ্ব মন্দার পরেও একই রকম দেখা গিয়েছে। লিপস্টিকের বিক্রি বেড়েছিল।

বিশেষজ্ঞরা লিপস্টিক প্রভাব সম্পর্ক নিয়ে বলছেন, কঠিন সময়ে, মহিলারা নিজেকে ভাল করে রাখার জন্য সস্তা এবং আকর্ষণীয় সৌন্দর্য পণ্যের দিকে ঝোঁকেন। আর এটি হল লিপস্টিক। এটি তাদের আত্মবিশ্বাস বজায় রাখার ভাল এবং সস্তা উপায় বলা যেতে পারে।

এই নিয়ে অবশ্য অনেক গবেষণা হয়েছে।বেশিরভাগ গবেষণায় দেখা গিয়েছে, মন্দার সময়, কসমেটিক কোম্পানিগুলি লাভ পেয়েছে। যেখানে অনান্য কোম্পানিগুলি তেমন লাভ করতে পারে নি। এর একটা বড় কারণ হল লিপস্টিক।

কেন আমেরিকায় মন্দার আশঙ্কা বাড়ছে : বিশ্লেষেকরা জানাচ্ছেন, দেশটিতে অর্থনৈতিক সূচকে দুর্বলতা রয়েছে। কেননা জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত বেকারত্ব ৪.৩ শতাংশ বেড়েছে। এছাড়াও ম্যানুফ্যাকচারিং পিএমআই ৯ মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে।

বক্স অফিসে রেকর্ডের পরেই ধস, ১২তম দিনে কত আয় করল ‘রামায়ণ’?

বিমান ব্যবস্থার পর এবার বিপর্যস্ত আমেরিকার ব্যাঙ্কিং পরিষেবা,সাইবার হামলার আশঙ্কা!

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?

অর্শদীপের বলেই চোট! ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন স্যান্টনার, পরিবর্তে এলেন কে?

সুস্থ থাকতে শীতের ডায়েটে রাখুন এই ৭টি মরসুমি ফল

তেলঙ্গানার পর এবার ছত্তীসগড়! জেলের পাঁচিল টপকে পালাল ৪ বন্দি

২৪ ঘণ্টায় চতুর্থ হামলা! হরমুজের কাছে ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ

আজ কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

শুক্রবারের পর ফের বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বিপাকে ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড