‘কে বলে ঠাকুম্মা তোমার…’, ৬৮ বছরের চিনা বৃদ্ধার‌ স্কেটিং দক্ষতায় মুগ্ধ নেটপাড়া

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বয়স কেবল সংখ্যা মাত্র। সেই কথাই আরও একবার প্রমাণ করলেন চিনের ৬৮ বছরের বৃদ্ধা। চিনা বৃদ্ধার‌ স্কেটিং দক্ষতায় মুগ্ধ নেটপাড়া। বয়সকে তোয়াক্কা না করে স্কেটবোর্ডিং-এর জন্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন এই বৃদ্ধা।

দক্ষিণ-পশ্চিম চিনের সিচুয়ান প্রদেশের চেংডুর বাসিন্দা, ” ঠাকুমা লিউ” নামে পরিচিত এই মহিলারত ভিডিওগুলি ভাইরাল  হয়েছে।  বৃদ্ধাকে দেখা গিয়েছে,  আত্মবিশ্বাসের সঙ্গে তিনি স্কেটবোর্ডে পা রেখে রাস্তায় দৌড়ে বেড়াচ্ছেন এবং জনসাধারণের কাছে তাঁর বুড়ো হারে ভেলকি দেখাচ্ছেন। সেই সঙ্গেই তিনি অনায়াসে বয়স-সম্পর্কিত  ধারণাগুলিকে ভেঙে দিয়েছেন।  সূত্রের খবর,  এই বৃদ্ধা ৬৫ বছর বয়সে স্কেটবোর্ডিং শুরু করেছিলেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে সম্পূর্ণরূপে শূন্য থেকে তাঁর যাত্রা শুরু করেছিলেন।  বয়স সত্ত্বেও, তিনি উৎসাহ এবং দৃঢ়তার সঙ্গে এই খেলাটিকে আপন করে নিয়েছিলেন। পাশাপাশি তাঁর এই পদক্ষেপ দ্রুত বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে।    অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী  বৃদ্ধার প্রশংসা করে বলেছেন,  স্কেটবোর্ডিং কেবল তরুণদের মধ্যে সীমাবদ্ধ নয় বরং নতুন কিছু চেষ্টা করতে ইচ্ছুক যে কারও জন্য উন্মুক্ত।

আরও পড়ুনঃ ‘ভাইয়া’ ডাকার শাস্তি, কৃষক কন্যার চিকিৎসা বন্ধ করে দিলেন চিকিৎসক, তার পর…

জানা গিয়েছে ৬৫ বছরের লিউ সবসময়ই সক্রিরভাবে জীবনযাপন করেছেন। তাঁর ছোটবেলায় তিনি টেবিল টেনিস, দৌড় এবং ক্রস-কান্ট্রির মতো খেলাধুলায় অংশগ্রহণ করেছিলেন। যদিও সময়ের সঙ্গে সঙ্গে জীবন ব্যস্ত হয়ে ওঠে, তবুও এই সমস্ত জিনিসের প্রতি তাঁর আগ্রহ কখনও কমেনি। স্কেটবোর্ডিংয়ে তাঁর যাত্রা শুরু হয় তাঁর মেয়ে তাকে এই খেলাধুলার সাথে পরিচিত করে তোলে। আর পাঁচটা কাজের বাইরে ভিন্ন কিছু করার জন্য উৎসাহিত করে লিউয়ের মেয়ে। সংবাদ মাধ্যমকে লিউ বলেছেন, “আমি স্থির হয়ে বসে থাকতে পারি না, আর আমার বেশিরভাগ বন্ধুই বেশ তরুণ” স্কেটবোর্ডের সঙ্গে তার প্রথম পরিচিতির কথা স্মরণ করে তিনি বলেন, তার মেয়ে তাকে এটি চেষ্টা করে দেখার পরামর্শ দিয়েছিল। লিউয়ের কথায়, “আমি এটি দেখার সঙ্গে সঙ্গেই আমার মনে হয়েছিল, এটি দেখতে খুব মজার! আমি একবার চেষ্টা করেছিলাম এবং পড়ে যাইনি। তারপর আমার মেয়ে আমাকে শেখার জন্য উৎসাহিত করেছিল।”

লিউ এটাও বলেছেন তাঁর এই যাত্রাপথ একেবারেই সোজা ছিল না। প্রথম দিকে লিউ প্রায়শই পড়ে যেতেন এবং ছোটখাটো আঘাত পেতেন। কিন্তু তিনি হাল ছাড়তে রাজি হননি। নিয়মিত অনুশীলন করতেন এবং এটি আয়ত্ত না করা পর্যন্ত চেষ্টা চালিয়ে যান। এমনকি নিরাপত্তা নিশ্চিত করার জন্য, স্কেটিং করার আগে তিনি সর্বদা সুরক্ষাপ্রদানকারী পোশাক পরতেন।

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের