বিশ্বের সেরা ব্যবসা সংস্থার তালিকায় ৪৫ নম্বরে রিলায়েন্স

সম্প্রতি ফোর্বস বিশ্বজুড়ে সেরা ২০০০ ব্যবসা সংস্থার তালিকা প্রস্তুত করেছে। সেই তালিকায় ভারত থেকে সর্বোচ্চ স্থান দখল করেছে রিলায়েন্স।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বের সেরা ব্যবসা সংস্থার তালিকায় ৮ ধাপ উপরে উঠে ৪৫ নম্বরে জায়গা করে নিল মুকেশ আম্বানির রিলায়েন্স গোষ্ঠী। সম্প্রতি ফোর্বস বিশ্বজুড়ে সেরা ২০০০ ব্যবসা সংস্থার তালিকা প্রস্তুত করেছে। সেই তালিকায় ভারত থেকে সর্বোচ্চ স্থান দখল করেছে রিলায়েন্স।

বিশ্বজুড়ে ২০০০ সেরা ব্যবসা সংস্থার তালিকা প্রস্তুত করেছে ফোর্বস। চারটি মানদন্ডের উপর ভিত্তি করে সংস্থাগুলির র‍্যাঙ্ক সাজানো হয়েছে। বিক্রয় (sales), লাভ (profits), সম্পদ (assets) এবং বাজার মূল্য (market value)’ এর উপর ভিত্তি করে ২০২৩ সালের বিশ্বের শীর্ষ ব্যবসা সংস্থার তালিকা প্রকাশ করেছে ফোর্বস। ফোর্বসের ওই তালিকায় একেবারে শীর্ষে জায়গা করে নিয়েছে আমেরিকার সবচেয়ে বড় ব্যাঙ্ক জেপি মরগান (JPMorgan), মার্কিন যুক্তরাষ্ট্রের এই ব্যাঙ্কের ৩.৭ ট্রিলিয়ন ডলার সম্পদ রয়েছে। ২০১১ সাল থেকে প্রথমবারের মতো তালিকার শীর্ষে রয়েছে এই ব্যাঙ্ক।

ওয়ারেন বাফেটের বার্কশায়ার হ্যাথাওয়ে (Warren Buffett’s Berkshire Hathaway) গত বছর এই তালিকার শীর্ষে ছিল, সংস্থাটি ব্যবসায় ক্ষতির মুখোমুখি হওয়ায় সর্বশেষ তালিকায় ৩৩৮তম অবস্থানে নেমে এসেছে। সৌদি তেল সংস্থা আরামকো দ্বিতীয় তালিকায় অবস্থানে রয়েছে। প্রযুক্তি জায়ান্ট অ্যালফাবেট এবং অ্যাপল যথাক্রমে ৭ম এবং ১০ম স্থানে রয়েছে।
ভারতীয় সংস্থাগুলির মধ্যে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ১০৯.৪৩ বিলিয়ন ডলার বিক্রয় এবং ৮.৩ বিলিয়ন ডলার লাভ নিয়ে ৪৫তম স্থানে জায়গা করে নিয়েছে। গত বছর এই তালিকায় রিলায়েন্সের জায়গা ছিল ৫৩ তম স্থানে।

দত্তপুকুরে গেঞ্জি কারখানায় বয়লার ফেটে বিস্ফোরণে নিহত ১, আটক মালিক

ওভারহেড তারে সমস্যা ও প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি! হাওড়ায় লোকাল ট্রেনের পরিষেবায় বিঘ্ন

দিল্লি দাঙ্গায় আইবি আধিকারিক খুনে প্রাক্তন আপ নেতা তাহির হুসেনের যাবজ্জীবন

পর পুরুষের সঙ্গে দেখতে পেয়েই খাপ্পা, প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে বেল্ট খুলে পেটালেন স্বামী

বুড়ো হয়ে যাচ্ছেন সলমান! মাথায় সূচ ফুটিয়ে চুলের চিকিৎসা করাচ্ছেন ভাইজান

ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, দিনক্ষণ জানিয়ে দিল কলকাতা পুলিশ

‘এই সব লোককে যত তাড়াতাড়ি খতম করা যায়, তত ভাল’, মুখ খুললেন শুভেন্দুর বাবা

বাংলায় ফের নাশকতার ছক! আগ্নেয়াস্ত্র-তাজা কার্তুজ-সহ সিঙ্গুরে গ্রেফতার ১

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

টুলুর ‘যকের ধনের’ সন্ধান, পুলিশের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী

মন্তেশ্বরে বাড়ি, হাওড়ায় গেঞ্জি কারখানার শ্রমিক ছিল বর্ধমানে ধৃত জঙ্গি হামিদ

দীর্ঘ টানাপোড়েনে ইতি! মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর সুপ্রিম কোর্টের