ট্রাম্প ঘনিষ্ঠ চার্লি কির্ক-কে খুনে ব্যবহৃত রাইফেল বাজেয়াপ্ত করল এফবিআই

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন জানিয়েছে, চার্লি কির্ককে হত্যার জন্য ব্যবহৃত বোল্ট-অ্যাকশন রাইফেলটি ইতিমধ্যেই পাওয়া গিয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজনৈতিক সহিংসতা চরম পর্যায়ে! বুধবার (১০ সেপ্টেম্বর) আমেরিকার ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাবেশে বক্তৃতা দেওয়ার সময়ে ডানপন্থী রক্ষণশীল কর্মী তথা ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বলে পরিচিত চার্লি কির্ককে গুলি করে হত্যা করা হয়েছে। জানা গিয়েছে, এদিন লাইভ অনুষ্ঠান চলাকালীন দূর থেকে টার্নিং পয়েন্ট USA-এর সিইও চার্লি কার্ককে গুলি ছোঁড়া হয়েছে। যা তার ঘাড়ে গিয়ে বিদ্ধ হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

জানা যায়, ঘটনার সময়ে বিশ্ববিদ্যালয় কক্ষে কয়েক ডজন ছাত্র এবং সমর্থক উপস্থিত ছিলেন, সমবেত পড়ুয়াদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি। হঠাৎই ভিড়ের মধ্যে থেকে তাঁকে গুলি চালানো হয়। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে মারা যান তিনি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর ‘ট্রুথ সোশ্যাল’-এ ৩১ বছর বয়সী এই রক্ষণশীল কর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এবং তাঁকে মহান ও কিংবদন্তি বলে অভিহিত করেছেন। আরও উল্লেখ করেছেন যে, তাঁর মতো তরুণদের মন কেউ বুঝতে পারতেন না। তাঁকে যে খুন করেছেন তিনি তাঁকে ছাড়বেন না। তবে সন্দেহভাজন বন্দুকধারীকে এখনও খুঁজে পাওয়া যায়নি।

তবে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন জানিয়েছে, চার্লি কির্ককে হত্যার জন্য ব্যবহৃত বোল্ট-অ্যাকশন রাইফেলটি ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। কলেজপড়ুয়া বয়সী বন্দুকধারীকে খুঁজে বের করার জন্য অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, এদিন ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে প্রায় ৩,০০০ দর্শকের সামনে “প্রুভ মি রং” নামক একটি বহিরঙ্গন অনুষ্ঠানে কির্ক যখন মঞ্চে বক্তব্য রাখছিলেন, তখন তাঁকে গুলি চালানো হয়েছে। এফবিআই কর্মকর্তাদের মতে, অনুষ্ঠান শুরু হওয়ার কয়েক মিনিট আগে বন্দুকধারী ক্যাম্পাসে পৌঁছেছিল, নিরাপত্তা ফুটেজে দেখা গিয়েছে যে, সে সিঁড়ি বেয়ে কাছের ছাদে যাচ্ছিল, সেখান থেকেই সে মারাত্মক গুলি চালিয়েছে। কয়েক সেকেন্ডের মধ্যে ঘটনা ঘটিয়ে পালিয়ে যান সন্দেহভাজন বন্দুকধারী। তাঁকে খোঁজার চেষ্টা চলছে। চার্লি কির্কের মর্মান্তিক মৃত্যুর সেই দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। চার্লি কির্কের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রবিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত আমেরিকার সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!