দুই বছরে অসংখ্য মানুষকে হত্যা করবে কৃত্রিম বুদ্ধিমত্তা, সতর্ক করলেন সুনকের উপদেষ্টা

কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থা‍ৎ আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্ট নিয়ে গোটা বিশ্বজুড়েই থরহরিকম্প শুরু হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থা‍ৎ আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্ট নিয়ে গোটা বিশ্বজুড়েই থরহরিকম্প শুরু হয়েছে। গুগলের হয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা এআই প্রযুক্তিতে অভূতপূর্ব অবদান যিনি রেখেছিলেন সেই প্রখ্যাত কম্পিউটার বিজ্ঞানী জেফ্রি হিনটনও সতর্ক করে দিয়েছিলেন। প্রযুক্তির নয়া আশীর্বাদের কারণে বহু মানুষ ইতিমধ্যেই চাকরি হারাতে শুরু করেছেন। এবার এআই নিয়ে ভয়ঙ্কর দাবি করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের উপদেষ্টা ম্যাট ক্লিফোর্ড। তাঁর দাবি, আগামী দুই বছরে বহু মানুষকে হত্যা করবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্ট।

এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষা‍ৎকারে ব্রিটেনের প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্ট নিয়ে উল্লসিত হওয়ার কোনও কারণ নেই। কারণ এআই নিয়ে প্রচুর ঝুঁকি রয়েছে। এর পরে হয়তো সাইবার এবং জৈবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে। তার তার ফলে দুই বছরে বহু মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে এআই।’ শঙ্কিত কণ্ঠে তিনি বলেন, ‘যদি এআই তৈরি সংস্থাগুলিকে নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে এমন একটা শক্তিশালী পদ্ধতি তৈরি হবে যা নিয়ন্ত্রণ করতে মানুষকে মাথার ঘাম পায়ে ফেলতে হবে।’

কৃত্রিম বুদ্ধিমত্তা খুব শিগগিরই মানুষের বুদ্ধিকে ছাপিয়ে যাবে বলে বিভিন্ন বিশেষজ্ঞরা সতর্ক করতে শুরু করেছেন। একই কথা বলেছেন ম্যাট ক্লিফোর্ড। তাঁর কথায়, ‘ইতিমধ্যেই বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন যে এআইয়ের ঝুঁকিগুলিকে মহামারী ও পরমাণু যুদ্ধের মতোই গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। তাঁদের সেই সতর্কবার্তাকে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত।’

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দুটির বেশি সন্তান নয়, রাজ্যে কঠোর আইন চালুর পথে স্বাস্থ্যদফতর

লঞ্চের আগেই প্রকাশ্যে Poco M8x 5G , জেনে নিন দাম ও ফিচার

পুজোয় ডুয়ার্সে অ্যাডভেঞ্চারের হাতছানি! খুলছে সরকারি বন-বাংলো

শর্ট সার্কিটে তারাপীঠের হোটেলে বহু মানুষের মৃত্যু, এই বিপদ এড়াতে কি করবেন?

‘ক্ষতিপূরণ চাই না, বাবার নামে স্কুল করে দিন,’ ককরোচদের জানাল ইন্দাসের শেখ আব্দুল

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ভারী বৃষ্টিতে জলমগ্ন চার জেলা, একাধিক নির্দেশ নবান্নের, অতিরিক্তি NDRF মোতায়েনের পরামর্শ মুখ্যসচিবের

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েই কপিল-বোথামদের ছুঁয়ে ফেললেন জাদেজা

দলবদলু কাকলি-সুদীপদের সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে সুুপ্রিম কোর্টে মামলা অভিষেকের

বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া