সৌদি আরবে বিমানবন্দরে ফের হামলা, মৃত অন্তত ১২

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা। এই হামলায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১২ জন। আহত হয়েছেন ৩০০-রও বেশি মানুষ। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদমাধ্যম CNN-এর প্রতিবেদন অনুযায়ী, এক সপ্তাহের মধ্যে এই নিয়ে তৃতীয়বার হামলার ঘটনা ঘটল এই বিমানবন্দরকে কেন্দ্র করে। পরপর হামলার জেরে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক বিমান চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়ার এই হামলা নিয়ে চিন্তিত প্রশাসন। এই হামলার নেপথ্যে হুথি বিদ্রোহীদের ভূমিকা রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইয়েমেনের হুথি গোষ্ঠী এবং সৌদি আরবের মধ্যে দীর্ঘদিন ধরেই সংঘাত চলছে। সেই সংঘাতের আঁচ বারবার ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে। রিয়াধের বিমানবন্দরে পরপর হামলার ঘটনা গোটা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশেষ করে এক সপ্তাহের মধ্যে তৃতীয়বার একই গুরুত্বপূর্ণ বিমানবন্দরকে নিশানা করার ঘটনা সৌদি প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

আরও পড়ুন: পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, বিমানবন্দরে হামলার ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে সৌদি আরবের চারজন, বাংলাদেশের দুজন এবং আমেরিকা, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক রয়েছেন। সৌদি আরবের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যবেক্ষণের কাজ চলছে। এ কারণে সাময়িকভাবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

ভারতের বিরুদ্ধে সিরিজের আগে দল ঘোষণা নিউজিল্যান্ডের, চোট সারিয়ে ফিরছেন তারকা অলরাউন্ডার

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে আমেরিকা? সৌদিতে প্রাণঘাতী হামালার পরেই বিরাট ইঙ্গিত ট্রাম্পের

ধর্মীয় বিশ্বাস নিয়ে বিবাদের জেরে কুড়ুল দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন পাষন্ড স্বামীর

বিনা পেট্রোলে যাবে ৯০ কিলোমিটার, শিগগিরই বাজারে আসছে চমকপ্রদ গাড়ি

দ্বিতীয় দিনের প্রতিবাদের আগেই সতর্কতামূলক গ্রেফতার সিজেপি প্রধান অভিজিৎ দীপকে সহ ৩ নেতা

পুজোর ছুটি কাটুক ঐতিহ্যের আঙিনায়, ঘুরে আসতে পারেন নাড়াজোলে

ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, দুর্গাপুজোয় কেমন থাকবে কলকাতা-সহ গোটা বাংলার আবহাওয়া?

সৌদি আরবে বিমানবন্দরে ফের হামলা, মৃত অন্তত ১২

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি