চার পায়ে হাঁটছে ‘এলন মাস্ক’ সহ বিশ্বের ধনকুবেররা, বার্লিনে প্রযুক্তির চমকে হতবাক সবাই

Share:

নিজস্ব প্রতিনিধি: মানুষের মুখ, কুকুরের শরীর-শুনে যেন সায়েন্স ফিকশন ছবির গল্প মনে হচ্ছে! কিন্তু না, এ কোনও সিনেমার দৃশ্য নয়, বরং বাস্তবেই এমন অদ্ভুত প্রযুক্তির সাক্ষী থাকছে বিশ্ব। চার পায়ে হেঁটে বেড়াচ্ছে রোবোটিক কুকুর, আর তাদের মুখে ভেসে উঠছে বিশ্বের ধনী প্রযুক্তি উদ্যোক্তা থেকে কিংবদন্তি শিল্পীদের চেহারা-ভাবা যায়? আধুনিক প্রযুক্তি কোথায় পৌঁছেছে, তারই এক চমকপ্রদ উদাহরণ এখন দেখা যাচ্ছে বার্লিনের শিল্পমঞ্চে, যা দর্শকদের একদিকে অবাক করছে, অন্যদিকে বাস্তব আর কল্পনার সীমারেখা যেন ধীরে ধীরে মুছে যাচ্ছে।

 

View this post on Instagram

 

A post shared by Al Arabiya English (@alarabiya_eng)

এই অভিনব প্রদর্শনীর আয়োজন হয়েছে শহরের বিখ্যাত নিউ ন্যাশনাল গ্যালারি-তে। মার্কিন ডিজিটাল শিল্পী মাইক উইঙ্কেলম্যান, যিনি ‘Beeple’ নামেই পরিচিত, তাঁর তৈরি এই ইনস্টলেশনের নাম “Regular Animals”। প্রদর্শনী কক্ষে এই যান্ত্রিক কুকুরগুলো একেবারে জীবন্তের মতোই ঘুরে বেড়াচ্ছে -কখনও একে অপরকে এড়িয়ে যাচ্ছে, কখনও আবার দর্শকদের দিকে তাকিয়ে যেন আলাপ জমাতে চাইছে! ফলে দর্শকরাও শুধু দেখছেন না, বরং এই শিল্পের অংশ হয়ে উঠছেন। সবচেয়ে মজার ব্যাপার, এই রোবোটিক কুকুরগুলোর মুখে দেখা যাচ্ছে বিশ্বের বিখ্যাত ব্যক্তিত্বদের প্রতিচ্ছবি। এর মধ্যে রয়েছেন এলন মাস্ক, জেফ বেজোস এবং পাবলো পিকাসো, জেফ বেজোস, মার্ক জুকারবার্গ, অ্যান্ডি ওয়ারহল এবং কিম জং উন। একদিকে প্রযুক্তির জগৎ, অন্যদিকে শিল্প আর রাজনীতি-সব মিলিয়ে একেবারে ‘হাই-প্রোফাইল’ কুকুর বলা যেতেই পারে!

আরও পড়ুনঃপ্ল্যাটফর্মে ঘুমন্ত যাত্রীর পকেট থেকে চুপিসারে মোবাইল নিয়ে চম্পট, ক্যামেরায় ধরা পড়ল চোর!

তবে বিষয়টি শুধু মজার নয়, এর মধ্যে রয়েছে গভীর বার্তাও। এই কুকুরগুলো তাদের চারপাশের ছবি তুলে নেয় এবং পরে সেই ছবি সংশ্লিষ্ট ব্যক্তিত্বের শিল্পশৈলীতে প্রিন্ট করে। অর্থাৎ, কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে মানুষের সৃজনশীলতাকে নকল করতে পারে, সেই প্রশ্নই সামনে আনছেন শিল্পীরা।

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

‘বিচাই চাই’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি AICWA-এর

‘ডিম থেরাপি’তে কড়া নজর আদালতের, ছুড়লেই হতে পারে বড় বিপদ…

ব্যাগের জন্য ৬ টাকা নিতে গিয়ে ১০ হাজার টাকার মাশুল গুনল বাটা

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

সৌরভ দাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রীতমা, গুজবে কী বললেন অভিনেত্রী?

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

ঝোড়ো শতরান শুভমনের, ভেঙে দিলেন কোহলির রেকর্ড

সন্দেশখালির তৃণমূল ব্লক সভাপতির বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার