নেপালে বিক্ষোভে মৃতদের শেষকৃত্যে ১ লক্ষ করে অনুদান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আগের থেকে কিছুটা শান্ত হয়েছে নেপালের পরিস্থিতি। গত সপ্তাহে হিমালয়ের দেশে জেন-জিদের বিক্ষোভে আগুন জ্বলেছে। এই বিক্ষোভের জেরেই মৃত্যু হয়েছে ৭০ জনের বেশি মানুষের। হয়েছে সরকার বদলও। শীতল নিবাসে শপথ গ্রহণের পরেই সোমবার সিংহ দরবারে নবনিযুক্ত স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী ওম প্রকাশ আরিয়াল দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পরেই করলেন বড় ঘোষণা। জানালেন নেপালে বিক্ষোভে মৃতদের শেষকৃত্যের জন্য তাদের পরিবারকে দেওয়া হবে ১ লক্ষ টাকা।

দায়িত্ব গ্রহণের পর নেপালের মন্ত্রী ওম প্রকাশ আরিয়াল জানান, ৮ এবং ৯ সেপ্টেম্বর জেন-জিদের বিক্ষোভে নিহত ৭২টি শোকাহত পরিবারের প্রত্যেকে অন্ত্যেষ্টিক্রিয়ার খরচ বহনের জন্য ১ লক্ষ করে অনুদান দেওয়া হবে। পাশাপাশি তিনি আরও ঘোষণা করেন যে নিহতদের স্মরণে জাতীয় শোক দিবস পালন করা হবে এবং সরকারি ভবনগুলিতে পতাকা অর্ধনমিত রাখা হবে।

রবিবার নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি জেন-জিদের বিক্ষোভে নিহতদের “শহীদ” ঘোষণা করেন এবং প্রতিটি নিহতের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেন। রবিবার সকালে লৈনচৌরে শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সুশীলা কার্কি তাঁর কাজ শুরু করেন এবং সিংহ দরবারে যান। প্রধানমন্ত্রীর দফতরে অগ্নিসংযোগের পর প্রধানমন্ত্রীর কার্যালয় সেখানে স্থানান্তরিত হওয়ায় তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভবন থেকে তার সরকারি দায়িত্ব শুরু করেন। দায়িত্ব নেওয়ার পর সুশীলার প্রথম সিদ্ধান্তগুলির মধ্যে একটি ছিল গত সপ্তাহের সহিংস বিক্ষোভের শিকারদের তাৎক্ষণিক ত্রাণ প্রদান। মুখ্য সচিব একনারায়ণ আরিয়াল নিশ্চিত করেছেন যে বিক্ষোভে নিহতদের শহিদ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং তাদের পরিবারকে ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

পুজোর আগে আবহাওয়ার ভোলবদল! কুয়াশায় ঢাকল তিলোত্তমা, রবিতে বৃষ্টি হবে কোন কোন জেলায়?

ভয়ানক! চিকিৎসক না আসায় অস্ত্রোপচার করলেন হাসপাতালের ম্যানেজার, মর্মান্তিক পরিণতি মহিলার

চোখ দেখেই বোঝা যাবে হার্ট অ্যাটাকের ঝুঁকি? চিনে নিন এই ৩ লক্ষণ

পাইলসের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? আজই খাদ্যতালিকা থেকে বাদ দিন এই ৬টি খাবার

বদলেছে সময় তবুও বীরভূমের এই পুজোয় মিশে আছে পুরনো আবেগ

মহালয়া শুভ না অশুভ? জানুন পিতৃপক্ষ-মাতৃপক্ষের সন্ধিক্ষণের আসল কাহিনি

কীভাবে দেবতাদের সম্মিলিত শক্তিতে মহাশক্তির রূপ নিলেন দেবী দুর্গা?

আজকের রাশিফল: বৃষ রাশির জাতকদের ধনপ্রাপ্তি, আপনার দিন কেমন যাবে?

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী