এই মুহূর্তে

টানা ৬ দিন ধরে চলল গণনা, নেপালে ১২৫ আসনে জয়ী বলেন্দ্র শাহের দল

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের সংসদ নির্বাচনের ভোটগণনা শেষ। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভস’-এর ২৭৫টি আসনের জন্য সম্প্রতি ভোটগ্রহণ হয়েছিল। এর মধ্যে ১৬৫টি আসনে সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধিদের নির্বাচন করা হয় এবং বাকি ১১০টি আসন সমানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্ধারিত হয়। 

প্রাথমিক ফলাফল অনুযায়ী, তরুণ ভোটারদের সমর্থন পাওয়া রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) বিপুল সাফল্যের দিকে এগোচ্ছে। সরাসরি নির্বাচিত ১৬৫টি আসনের মধ্যে ১২৫টিতেই জয় পেয়েছে দলটি। অন্যদিকে, সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে হওয়া ১১০টি আসনের ক্ষেত্রেও ভোটের শতাংশের নিরিখে প্রায় ৫২টি আসন আরএসপি পেতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে সব মিলিয়ে তাদের মোট আসনসংখ্যা ১৭৫-এর কাছাকাছি পৌঁছতে পারে। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, চূড়ান্ত ফলাফল প্রকাশ হতে এখনও কয়েকদিন সময় লাগতে পারে।

আরও পড়ুন: মমতার চেষ্টায় মাথার উপর ছাদ পেলেন শতাধিক গৃহহীন

ভোটের পরিসংখ্যান বলছে, কাঠমান্ডুর প্রাক্তন মেয়র বলেন্দ্র শাহের নেতৃত্বাধীন আরএসপি পেয়েছে প্রায় ৫০ লাখ ৪৫ হাজার ২১৯টি ভোট, যা মোট ভোটের প্রায় ৪৮ শতাংশ। অন্যদিকে, নেপালি কংগ্রেস পেয়েছে প্রায় ১৭ লাখ ১৯ হাজার ৬৪১টি ভোেট (১৬.২ শতাংশ)। প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দল সিপিএন-ইউএমএল পেয়েছে প্রায় ১৪ লাখ ২৮ হাজার ৫৭০টি ভোট (১৩.৫ শতাংশ)। আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল, যিনি প্রচণ্ড নামে পরিচিত, তাঁর দল নেপালি কমিউনিস্ট পার্টি পেয়েছে প্রায় ৭ লাখ ৭৭ হাজার ৩৫৯টি ভোট (৭.৪ শতাংশ)। অন্যদিকে রাজতন্ত্রপন্থী রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি সরাসরি ভোটে মাত্র একটি আসনে জয় পেয়েছে এবং তাদের ভোটের হার প্রায় ৩.১ শতাংশ।

নেপালের দীর্ঘদিনের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলিকে পিছনে ফেলে আরএসপি যে বড় জয় পেতে চলেছে, তার ইঙ্গিত ভোটগণনার শুরু থেকেই মিলছিল। নেপালে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হওয়ায় গণনা সম্পূর্ণ হতে তুলনামূলক বেশি সময় লাগে।

এর মধ্যেই ফলাফলের প্রবণতা স্পষ্ট হতে শুরু করতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির শীর্ষ নেতৃত্বের সঙ্গে টেলিফোনে কথা বলেন। তিনি দলের চেয়ারম্যান রবি লামেছানে এবং প্রধানমন্ত্রী পদপ্রার্থী বলেন্দ্র শাহকে অভিনন্দন জানান।সমাজমাধ্যমে মোদি লেখেন, নেপালের নির্বাচনে সাফল্যের জন্য তিনি আরএসপি নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে নতুন সরকারের সঙ্গে ভারত পারস্পরিক উন্নয়ন, সমৃদ্ধি ও কল্যাণের লক্ষ্যে একসঙ্গে কাজ করবে। তাঁর মতে, দুই দেশের যৌথ উদ্যোগে আগামী দিনে ভারত-নেপাল সম্পর্ক আরও দৃঢ় ও উন্নত হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইজরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হাইপারসোনিক মিসাইল হামলা ইরানের

বাহরাইনে মার্কিন সেনাদের হোটেলে ড্রোন হামলা ইরানের, ব্যপক ক্ষতির আশঙ্কা

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু!

অতর্কিত হামলায় ইজরায়েলের অর্থমন্ত্রীর ছেলের হৃদপিণ্ড ছিন্নভিন্ন করল হিজবুল্লাহ জঙ্গিরা

‘কবে শেষ হবে যুদ্ধ সেই সিদ্ধান্ত নেব আমরা’, ট্রাম্পের মন্তব্যের পরেই কড়া জবাব ইরানের

কবে শেষ হবে ইরানের সঙ্গে যুদ্ধ, জানিয়ে দিলেন ট্রাম্প

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ