মমতার চেষ্টায় মাথার উপর ছাদ পেলেন শতাধিক গৃহহীন

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকারের ঐকান্তিক চেষ্টায় সাধারণ মধ্যবিত্ত মানুষদের জন্য শহরের বুকে ১ বিএইচকে ও ২ বিএইচকে ফ্ল্যাট দেওয়ার প্রক্রিয়া শুরু হল। মঙ্গলবার বিশ্ব বাংলা কনভেনশন ১ নম্বর হলে অনুষ্ঠিত হয় এই প্রক্রিয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৭ জুলাই ২০২৫ তারিখে এই প্রকল্পের উদ্বোধন করেন। সেখান থেকেই ঘোষণা করেন রাজ্যে যারা অর্থনৈতিক ভাবে দুর্বল, যাদের আয় অনেকটাই নিম্ন তাদের সাশ্রয়ি মূল্যে আবাসন দেওয়া লক্ষ্য রাজ্য সরকারের। সেই মতোই কলকাতার নিউ টাউন অ্যাকশন এরিয়ার আইআইসি তে অবস্থিত ৭.৬ একর জমির ওপর অবস্থিত এবং যার নির্মাণ করতে প্রায় ২৯৭ কোটি টাকা।

গোটা প্রক্রিয়া করা হয় লটারির মাধ্যমে। যে দুটি প্রকল্প করা হয়েছে তাতে সাধারণ মানুষ মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের নিজেদের মাথার ওপর ছাদের ব্যবস্থা করে দিল রাজ্য সরকার। কি থাকছে এই দুটি প্রকল্পের ফ্ল্যাটে। সুজন্ন মোট ফ্ল্যাটের সংখ্যা ৭২০। যার মধ্যে ব্লক থাকবে ৬টি। শুধু তাই নয় প্রতিটি ফ্ল্যাটের মূল্য ৩২ লক্ষ্য টাকা বলেই জানা গিয়েছে। এর আবেদন শুরু হয়েছিল গতবছর ২৪ ডিসেম্বর থেকে। আবেদনের শেষ তারিখ ছিল ১০ ফেব্রুয়ারী ২০২৬। তারপরই অনুষ্ঠিত হয় লটারি প্রক্রিয়া যেখানে যতজন আবেদন করেছিলেন তাদের সকলকেই ডাকা হয় লটারির জন্য। ৮৯৮ জনকে নিয়ে ২৪ ফেব্রুয়ারী ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয় লটারি প্রক্রিয়া। অন্যদিকে, নিজন্ন প্রকল্পের জন্য একইভাবে আবেদনপত্র নেওয়া হয়। সেখানে ফ্ল্যাটের সংখ্যা ৪৯০। এর মধ্যে ব্লকের সংখ্যা ১ টি।

আরও পড়ুন: বারাসতে তৃণমূলের অফিসে হামলার ঘটনায় ১০ বিজেপি কর্মী গ্রেফতার

প্রতিটি ফ্ল্যাটের মূল্য ৬ লক্ষ টাকা বলেই জানা গিয়েছে। যদিও আবেদনকারী ছিলেন এই ক্ষেত্রে অনেকেই। আবেদনকারী ছিলেন মোট ৫৪৬৫ জন বলেই হিডকো তরফ থেকে জানা গিয়েছে। নিজন্ন ও সুজন্ন দুই ক্ষেত্রেই আজকে সকলের বরাদ্দপত্র তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাপস চট্টোপাধ্যায় , অদিতি মুন্সি, হিডকোর ভাইস চেয়ারম্যান হরি কৃষ্ণ দ্বিবেদি সহ হিডকোর আধিকারিকরা।

২৫ ফুটের গামছায় ফুটে উঠল ৯ গানের কথা, জুবিনকে শ্রদ্ধা জানাতে অভিনব কাজ মহিলার

অল্প উপকরণেই বানান সুস্বাদু ছোট মাছের পাতুরি, রইল সহজ রেসিপি

বিনামূল্যে দেখা যাবে ভারত-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ, দর্শক টানতে বড় সিদ্ধান্ত লঙ্কা ক্রিকেট বোর্ডের

ডিম আর পোস্তর দুর্দান্ত জুটি, গরম ভাতের সেরা সঙ্গীকে বানিয়ে ফেলুন চটজলদি

মুসলিমদের এবার ‘হারামি’ বলে গালিগালাজ রামপুরের পুলিশ সুপারের, নিন্দার ঝড়

অ্যাম্বুল্যান্সের খালাসি থেকে কোটিপতি! সনৎ-কে নিয়ে বিস্ফোরক মন্তব্য অর্জুন সিংয়ের

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

হ্যারিকেনই ছিল ভরসা, স্বাধীনতার পর প্রথম বিদ্যুতের আলো পৌঁছল উত্তরবঙ্গের এই গ্রামে

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

নিম্নচাপের জেরে শনিতে ভাসবে বাংলা! হলুদ সতর্কতা জারি কলকাতায়

জমির সন্ধান চাই, গভীর রাতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ঋষভের

বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করল আফগানিস্তান, চাপে ওয়েস্ট ইন্ডিজ

ভারত থেকে এবার কয়েক টন কাঁদানে গ্যাস নিল তারেক সরকার, কী করতে চলেছে?